হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯জানুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে দৌলতপুর থানা পুলিশ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দৌলতপুর একটি সীমান্তবর্তী উপজেলা এই উপজেলার অবৈধ অস্ত্র উদ্ধারে ও আসন্ন নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।পুলিশ ও প্রশাসন সকল ধরনের পক্ষপাতমূলক আচরণের উদ্ধে থেকে নিরপেক্ষ ভাবে কাজ করবে। জনগণ যাতে সকল প্রকার ভয় ভীতি অপেক্ষা করে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই বিষয়ে বর্ধপরিকর।
তিনি আরও বলেন, দেশের প্রায় পাঁচ কোটি তরুণ ভোটার এ নির্বাচনের মূল শক্তি।যে তরুণরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে,তারাই এবার ভোটের মাধ্যমে সরকার গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম,ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অনিন্দ্য গুহ,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান,উপজেলা নির্বাচন অফিসার মোঃ কল্লোল বিশ্বাস,উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা,জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বক্তব্য রাখেন।সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রিন্ট করুন








Discussion about this post