Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সড়কে মৃত্যু মিছিল: খুলনা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 20 January, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সড়কে মৃত্যু মিছিল: খুলনা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নাজমুল হাসান: খুলনা হাইওয়ে রিজিয়নের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি এখনও অধরা।

হাইওয়ে পুলিশের দুই বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দুর্ঘটনায় প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে মামলা বৃদ্ধির হার সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার বাস্তব চিত্র নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রাণহানির উদ্বেগজনক চিত্র :
২০২৪ সালে খুলনা রিজিয়নের বিভিন্ন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোট ২২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৯২ জন পুরুষ, ৩২ জন নারী ও ১ জন শিশু ছিল।

পরবর্তী বছর অর্থাৎ ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫১ জনে। নিহতদের মধ্যে ২০০ জন পুরুষ, ৪৪ জন নারী ও ৮ জন শিশু। এক বছরের ব্যবধানে প্রাণহানি বেড়েছে ২৫ জন, যা সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত বহন করে।

দুর্ঘটনা ও মামলার বিপরীত চিত্র :
হাইওয়ে পুলিশ সূত্র জানায়,
২০২৪ সালে খুলনা রিজিয়নে মোট ২২২টি সড়ক দুর্ঘটনা ঘটে এবং এসব ঘটনায় ২৭৬টি মামলা দায়ের করা হয়।

২০২৫ সালে দুর্ঘটনার সংখ্যা সামান্য কমে দাঁড়ায় ২২০টিতে। তবে মামলা বেড়ে হয় ৩৭৪টি।
বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনার সংখ্যা তুলনামূলক কমলেও মামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি দুর্ঘটনার তীব্রতা বৃদ্ধি, হতাহতের জটিলতা এবং আইনগত প্রক্রিয়ার বিস্তারের প্রতিফলন।

মাসভিত্তিক প্রবণতা
দুই বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারি, মার্চ, জুন ও ডিসেম্বর মাসে দুর্ঘটনা ও প্রাণহানির হার তুলনামূলক বেশি। ঈদকেন্দ্রিক যানবাহনের চাপ, শীত মৌসুমে কুয়াশা এবং দীর্ঘপথে চলাচলের অতিরিক্ত চাপ এসব দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কারণ ও মূল্যায়ন
হাইওয়ে পুলিশ ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন এবং চালকদের অসচেতনতা—এই কারণগুলো দুই বছরেই সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, জনাব মোহাম্মদ জাকারিয়া বলেন মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি এবং দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে হাইওয়ে পুলিশ কর্তৃক মামলা দায়ের করা হচ্ছে , এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা মহাসড়কে শৃঙ্খলতা ফেরাতে আইনের প্রয়োগ অনেক বাড়িয়েছি আগামীতে আশা করি দুর্ঘটনা কমবে। এবং মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের ক্ষেত্রে আমরা সোচ্চার আছি। অবৈধ যানবাহনের মহাসড়কে চলাচল কমাতে আমরা নিয়মিত মামলা কার্যক্রম অব্যাহত রাখব।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কেবল অভিযান পরিচালনা ও মামলা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি চালকদের নিয়মিত প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে মহাসড়কে প্রাণহানির এই ধারাবাহিকতা থামানো কঠিন হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া পুলিশ হাসপাতালে রেডিওলজি শাখার উদ্বোধন

Next Post

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হাশেমের দাফন সম্পন্ন

Related Posts

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ
জাতীয় খবর

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

Next Post
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হাশেমের দাফন সম্পন্ন

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হাশেমের দাফন সম্পন্ন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist