কুষ্টিয়া : কুষ্টিয়া সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করে কলেজ প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন।
এ সময় তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাঃ আব্দুল লতিফ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষাজীবনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নাজমুল হুসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম আযাদ এবং প্রখ্যাত লেখক ও গবেষক, অধ্যাপক প্রফেসর ড. মোঃ নবীনূর রহমান খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা ও বিভিন্ন ক্রীড়া ইভেন্টের সূচনা হয়।
পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
প্রিন্ট করুন









Discussion about this post