Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণ করা হবে: এবিএম মোশাররফ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 29 January, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণ করা হবে: এবিএম মোশাররফ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটাকে ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী ও মহিপুর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার কারণেই মানুষ সবসময় বিএনপির পাশে থাকে। দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিঁনি।

তিঁনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তর করা হবে।

তিঁনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা চালু করা হবে। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি স্কুল ও কলেজে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর ফলে একদিকে যুবসমাজ সুস্থ ধারায় ফিরবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিঁনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরে এবিএম মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে মূলত দুটি বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ ও বিএনপি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত। ফলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির বিজয় হবে। বিএনপি ক্ষমতায় গেলে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদে থাকলে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন অনেক সহজ হবে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিঁনি।

অতীতের উন্নয়নের কথা উল্লেখ করে তিঁনি বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কলাপাড়া সফরের সময় এলাকাবাসীর উত্থাপিত অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটাকে ঘিরে একটি উন্নয়নের রোল মডেল গড়ে তোলা হবে।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মনিরুজ্জামান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া, মহিপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
জনসভা সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মতিউর রহমান হাওলাদার।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল

Next Post

কুষ্টিয়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
কুষ্টিয়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist