চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন এর কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত এবং কুষ্টিয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে সামারী ট্রায়াল কার্যক্রম পরিচালিত হয়।
আজ সোমবার ২ ফেব্রয়ারি বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রহমান ও মোঃ জান্নাতুল ইসলাম উক্ত সামারী ট্রায়াল কার্যক্রম পরিচালনা করেন।
সামারী ট্রায়াল কার্যক্রমে সরকারী অফিস সংলগ্ন এবং পাবলিক প্লেসে ধুমপানের অপরাধে সংশ্লিষ্ট আইনে ০৪ (চার) জন-কে জরিমানা করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবলিক প্লেসে ধূমপান হতে বিরত থাকা বিষয়ে আদালত প্রাঙ্গণে আগত ব্যাক্তিদের নিরুৎসাহিত করা হয়।
আদালত সূত্রে জানা যায় উক্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম চলমান থাকবে ।
প্রেস বিজ্ঞপ্তি:
প্রিন্ট করুন







Discussion about this post