নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বি করেন, খোকসা থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা কুমারখালীর ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বক্তব্য রাখেন, খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপি সভাপতি মুন্সি রশিদ রেজা বাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রিন্ট করুন








Discussion about this post