গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৩ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে ধানখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ঢেপা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ আলীর (১৫) বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
গত ৪ ফেব্রুয়ারী বুধবার দুপুর দেড় টার দিকে গাংনী উপজেলার ঢেপা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আবুল খায়ের এর ছেলে জালাল উদ্দীনের নির্মানাধীন ভবনের মধ্যে এ ঘটনা ঘটে।
মামলার আসামী জুনায়েদ আলী পার্শবর্তী গ্রামের একটি মাদ্রসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
যৌন নির্যাতনের চেষ্টার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। এই ঘটনাটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। মামলা হওয়ার পর থেকে জুনায়েদ আলী পলাতক রয়েছে।
ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করেছে জুনায়েদ আলীর পরিবার।
শিশুর মা জানান, কুল দেওয়ার প্রলোভন দিয়ে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করে জুনায়েদ আলী। পরে তার মেয়ে বিষয়টি জানালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তিনি যৌন নির্যাতনের চেষ্টা-কারী জুনায়েদের বিচার দাবি করেন।
শিশুটির দাদা আদম আলী জানান, মাঠ থেকে বাড়ি এসে জানতে পারি ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ আমার নাতনিকে জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করে।
শিশুটির পিতা জানিয়েছেন, আমার মেয়ে ও আমার চাচাতো ভাইয়ের ছেলে মুজাহিদ (১১) মিলে আমার বাড়ীর সামনে গেটের সামনে রাস্তায় খেলা করছিল।
এ সময় জুনায়েদ আমার মেয়েকে কুল (বরই) দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় এবং মুজাহিদ তার বাড়ীর দিকে চলে যায়। দুপুর পর্যন্ত মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।
আমার স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে আমার মেয়ের নাম ধরে ডাকাডাকি করতে থাকলে আমার মেয়ে পায়জামা অর্ধেক খোলা অবস্থায় নির্মানাধীন ঘরের ভিতর থেকে দৌড়ে বের হয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে।
আমার স্ত্রী নির্মানাধীন ঘরের ভিতরে গিয়ে আসামী জুনায়েদকে দেখে জিজ্ঞাসা করে আমার মেয়েকে তুই কি করলি সাথে সাথে জুনায়েদ আমার স্ত্রীর পা চেপে ধরে বলে ভাবী আমাকে মাফ করে দেন।
আমার স্ত্রী জুনায়েদকে সাথে নিয়ে জালালের ঘরের সামনে রাস্তার মোড়ে আসলে আমার ভাইয়ের স্ত্রী সেলিনা খাতুন এগিয়ে আসলে আমার মেয়ে কান্না করতে করতে বলে জুনায়েদ কুল (বরই) দেওয়ার কথা বলে ঘরে নিয়ে জোর করে মেয়ের পরনে থাকা পায়জামা খুলে ধর্ষনের চেষ্টা করে।
এব্যাপারে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.তাজমিরা খাতুন বলেন, শিশুটিকে এখানে নিয়ে আসলে হাসপাতালে পরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও গাইনি কনসালটেন্ড না থাকায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে বলা হয়।
এবিষয়ে ধর্ষকের পিতা, ধানখোলা ইউনিয়ন জামাতের আমির আব্দুর রাজ্জাক জানান, আমার ছেলের বয়স ১৩ বছর। এই বয়সে আমার ছেলে ধর্ষণ করতে পারে না। আমি ন্যায় ও ইনসাফের জন্য কাজ করি, আমি ধানখোলা ইউনিয়ন জামাতের আমির, এই ইউনিয়নে জামাতের জনপ্রিয়তা বেশি থাকায় আমাকে হেয় প্রতিপন্ন করতে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এঘটনা সত্য হলে আমার ছেলের বিচার অবশ্যই হবে। আর যদি মিথ্যা হয় আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এবিষয়ে গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: রবিউল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাক ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমির পদে দায়িত্ব পালন করছেন, এটা ষড়যন্ত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই অপবাদ দেয়া হচ্ছে।
এবিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, যৌন নির্যাতনের চেষ্টার ঘটনায় মেয়েটার পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেছে। মামলা নং ০৬ তাং ০৪.০২.২৬ ইং।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তারেক মো: নাহিয়ান বলেন, ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঐ মেয়েকে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির জন্য নেয়া হবে। এছাড়া আসামী গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post