গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দরসহ পটুয়াখালীর কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলার টেকসই উন্নয়নে টিম ওয়ার্ক করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
শনিবার সকালে সামাজিক সংগঠন টিম ৯১ এর আয়োজনে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তাঁর টেক সই উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাজনীতি সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিঁনি।
টিম ৯১’র মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের সভাপতিত্বে ও মনিরুল ইসলাম মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ বলেন, ‘ কলাপাড়া- কুয়াকাটাকে গুরুত্বপূর্ণ জনপদে পরিণত করতে সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে। এই জনপদের সমস্যা ও সম্ভাবনার চিত্র সাংবাদিকরা গণমাধ্যমে তুলে ধরায় এই জনপদে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তবে ১৬ হাজার কোটি টাকা খরচ করেও পায়রা বন্দরের কার্যক্রমকে এখনও সচল করা যায়নি। এছাড়া এই জনপদে মেগা উন্নয়ন প্রকল্পের কারণে সৃষ্ট সমস্যার এখনও সমাধান হয়নি। এসব সমস্যার সমাধানে আমি আপনাদের সব সময় পাশে চাই। আপনাদের সহযোগিতায় এই অন্তর্বর্তী সরকার আমলে ২৬ টি সড়ক পাকা করনের প্রস্তাব গৃহীত হয়েছে, যা বাস্তবায়ন হলে সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটবে। আমি আপনাদের সমর্থনে ধানের শীষ প্রতীকে এ আসন থেকে এমপি নির্বাচিত হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, কলাপাড়ার অবকাঠামোগত উন্নয়ন এবং পায়রা বন্দর ও কুয়াকাটাকে কেন্দ্র করে এই জনপদের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে করবো।’
‘ ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া ‘ কনসেপ্ট নিয়ে টিম ৯১ এর আয়োজনে উন্নয়নের ৩৭ দফা পরিকল্পনা সম্বলিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, বিটিভির সাংকেতিক নিউজ রিপ্রেজেন্টার লায়ন মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সম্পাদক আমল মুখার্জি, সাবেক সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, প্রেসক্লাব সদস্য মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক হাফিজুর রহমান আকাশ প্রমূখ।
প্রিন্ট করুন









Discussion about this post