বকুল চৌধুরী: কুষ্টিয়া জেলায় চারটি নির্বাচনী আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে ।
৭৫ কুষ্টিয়া ১ (দৌলতপুর) প্রার্থী ৮ জন, এর মধ্যে রয়েছে রেজা আহমেদ (জাতীয়তাবাদী দল) প্রতীক ধানের শীষ, মোহাম্মদ বেলাল উদ্দিন (বাংলাদেশ জামায়াতে ইসলাম) প্রতীক দাড়িপাল্লা, মোঃ শাহরিয়ার জামিল (জাতীয় পার্টি) প্রত্যেক লাঙ্গল,মোঃ আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিক হাতপাখা, মোঃ বদিরুজ্জামান(বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট) প্রতীক মোমবাতি, ডঃ মোঃ গিয়াস উদ্দিন (বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি) প্রতীক তারা, মোঃ নুরুজ্জামান (স্বতন্ত্র) প্রতীক মোটরসাইকেল, মোঃ শাহাবুল ইসলাম (গণঅধিকার পরিষদ) প্রতিক ট্রাক। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ৪হাজার ৫শ ৪ জন, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৩হাজার ৫শ ৯৫ জন ও পোস্টাল ব্যতীত ভোটার সংখ্যা ৪লাখ ৯শ ৯ জন।৭৬ কুষ্টিয়া ২ (ভেড়ামারা মিরপুর)। এই আসনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে। তারা হলেন যথাক্রমে, রাগীব রউফ চৌধুরী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) প্রত্যেক ধানের শীষ, মোঃ আব্দুল গফুর (বাংলাদেশ জামায়াতে ইসলাম) প্রতীক দাড়িপাল্লা, মোহাম্মদ আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতীক হাতপাখা, মোঃ বাবুল আক্তার (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) প্রতীক চেয়ার , নুর উদ্দিন আহমেদ (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) প্রতি কাস্তে। আসনের মোট ভোটার সংখ্যা ৪লাখ ৭৮ হাজার ১ জন। পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৪হাজার ৬শ ৪৩। আসনে পোস্টাল ব্যতীত ভোটার সংখ্যা ৪লাখ ৭৩হাজার ৩শ ৫৮ জন।
কুষ্টিয়া ৭৭ কুষ্টিয়া ৩(কুষ্টিয়া সদর)। এই আসনের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে । তারা হলেন যথাক্রমে, জাকির হোসেন সরকার(বাংলাদেশ জাতীয়তাবাদী দল) প্রতীক ধানের শীষ, মোঃ আমির হামজা (বাংলাদেশ জামায়াতে ইসলাম) প্রতীক দাড়িপাল্লা, মোঃ আব্দুল্লাহ আখন্দ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতীক হাতপাখা, মোঃ শরিফুল ইসলাম (গণঅধিকার পরিষদ) প্রতিক ট্রাক, মোছাঃ রুম্পা খাতুন (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) প্রতীক হাতি, মীর নাজমুল ইসলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রতীক মই। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৪০ হাজার ৬শ জন, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৩হাজার ৬শ ৫২ জন, আসনে পোস্টাল ব্যতীত ভোটার সংখ্যা ৪লাখ ৩৬হাজার ৯শ ৪৮ জন।
কুষ্টিয়া ৭৮ কুষ্টিয়া ৪ (কুমারখালী খোকসা) এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে। এদের মধ্যে যথাক্রমে, সৈয়দ মেহেদী আহমেদ রুমি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) প্রতীক ধানের শীষ, মোঃ আফজাল হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলাম) প্রতীক দাড়িপাল্লা, আনোয়ার খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতীক হাতপাখা, মোঃ শহিদুল ইসলাম (বাংলাদেশ লেবার পার্টি) প্রতীক আনারস, মোঃ আব্দুল হাকিম মিয়া (গণফোরাম) প্রতীক উদীয়মান সূর্য, ও তরুণ কুমার ঘোষ (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি) প্রতীক রকেট। এই আসনের মত ভোটার সংখ্যা ৪লাখ ২৪হাজার ৪শ ১৬ জন, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৪হাজার ৩শ ৫১ ও আসনে পোস্টাল ব্যতীত ভোটার সংখ্যা ৪লাখ ২০হাজার ৬৫ জন।
প্রিন্ট করুন








Discussion about this post