জাহিদ হাসান:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৬, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল গফুরের নির্বাচনী গণমিছিলে নারী-পুরুষের ঢল নামে।
গতকাল সোমবার (৯ই ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ভেড়ামারা শহরে উক্ত গণমিছিল অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ আব্দুল গফুরের নেতৃত্বে মিছিলটি ভেড়ামারাপাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও মহিলা কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।
কর্মসূচিতে কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমীন জসিম, এনসিপি জাপানের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার সৈয়দা শাম্মী আক্তার সুইট, বাংলাদেশ খেবাবাদ মজলিসের কুষ্টিয়া নায়েবে আমির মুন্সি মইনুল হক, এনসিবি কুষ্টিয়া সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, মিরপুর উপজেলা আমির খন্দকার রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক মোঃ তারেক আহমেদ, তারেক রহমান সহ হাজার হাজার নেতা কর্মী ও দাঁড়িপাল্লার সমর্থক ছেলে অংশগ্রহণ করেন।
সংসদ সদস্যপ্রার্থী এসময় সাংবাদিকদের বলেন, চারিদিকে জামায়াতের জোয়ার শুরু হয়েছে। শহর থেকে গ্রাম সকল এলাকায় সকল গণমানুষের কন্ঠে শুধু দাঁড়িপাল্লার প্রতিধ্বনি।
প্রিন্ট করুন








Discussion about this post