আলমডাঙ্গা প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা এ-টিম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখা কর্তৃক এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করেন মোঃ শফিউল আলম বকুল, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,
“আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা জেলাকে সি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলায় উন্নীত করবো।”
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে অনুন্নত অবস্থায় রয়েছে।
“চুয়াডাঙ্গার স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক ও উন্নত মানের করা হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চুয়াডাঙ্গা–১ আসনকে সর্বাধিক উন্নয়নের আসনে পরিণত করা হবে। জনগণের সেবার মান নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।
জনসভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
প্রিন্ট করুন










Discussion about this post