Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জামায়েত প্রার্থী আমির হামজা ও বিএনপি প্রার্থী জাকিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 10 February, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
জামায়েত প্রার্থী আমির হামজা ও বিএনপি প্রার্থী জাকিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া-০৩ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
অভিযোগে তিনি আচরণবিধি-২০২৫ লঙ্ঘনের বিষয়ে একাধিক অভিযোগ দেওয়ার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিতর্কিত ও আইনবহির্ভূত ভূমিকা পালন করছেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের মো. আব্দুস সোবহানের পুত্র মো. রাশিদুল ইসলাম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে পৃথক দুটি আবেদন করেছেন।

পাশাপাশি সদর উপজেলার পাটিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুষ্টিয়া শহরে পাকা ইমারতের সাথে এবং পাটিকাবাড়ী তাহের মোড় হতে বাজার পর্যন্ত নির্বাচনী পোস্টার ও প্রতীক সম্মিলিত লেখা অপসারণ না করার অভিযোগ এনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি কুষ্টিয়া-৩ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ বরাবর খাইরুল ইসলাম, পিতা মো: খালেক মিয়া এবং রাশেদুল ইসলাম কুষ্টিয়ার-৩ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির সরকারের বিরুদ্ধে দুটি পৃথকলিখিত অভিযোগ দায়ের করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা” শিরোনামে ১৫ পৃষ্ঠার একটি প্রজ্ঞাপন জারি করে। এতে মোট ৩১টি বিধিমালা অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৭ নম্বর বিধিমালা নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার, লিফলেট ও বিলবোর্ড সংক্রান্ত বিধান নির্ধারণ করে। ওই বিধিমালার ‘ঝ’ উপধারায়
“মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও মুদ্রণের তারিখ বিহীন কোনো লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন ব্যবহার করা যাবে না বলে উল্লেখ থাকলেও আদালতের আদেশের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও “মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও মুদ্রণের তারিখ বিহীন” লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন অপসারণে জামায়াতের প্রার্থী আমির হামজা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। এতে প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ আরও স্পষ্ট হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

পৃথক দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সংসদীয় আসন নং ৭৭, কুষ্টিয়া-৩ এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আরিফুল ইসলাম ১০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ব্যানার অপসারণের নির্দেশও দেওয়া হয়।

এ বিষয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, প্রার্থী আমির হামজার পক্ষে তার নিযুক্ত আইনজীবী কাজী তৌহিবুল ইসলাম জরিমানা বাবদ ১০ হাজার টাকা নগদে পরিশোধ করেন এবং সে মোতাবেক রশিদ গ্রহণ করেন।

কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “জেলা রিটার্নিং কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে ইতিপূর্বে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাইনি। এমনকি মহামান্য আদালতের রায় বাস্তবায়নেও তিনি গড়িমসি করছেন।

অভিযোগ প্রসঙ্গে আমির হামজার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার পক্ষে শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণা ব্যানার ও পোস্টার অপসারণের জন্য জামায়াতের প্রার্থী আমির হামজা ও বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার উভয়কে জরিমানা করা হয়েছিল যা আমরা সহ উভয় পক্ষই পরিশোধ করেছি। তারপরও কেন এসব নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। তিনি আরো বলেন, একই ধরনের দুইটি অভিযোগ বিএনপির প্রার্থীর বিরুদ্ধে হয়েছে বলে আমরা জেনেছি। তবে এ বিষয়ে এখনো আমরা প্রশাসনের কাছ থেকে কিছু জানতে পারেনি । আমরা পরে এই বিষয়টি জানতে চাইবো।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “বিষয়টি জানার পর আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।”

ব্যানার অপসারণের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানাবো।”

তবে এ বিষয়ে বক্তব্য জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিরপু‌রে নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া

Next Post

দৌলতপুর আসনে ফুরফুরে মেজাজে বিএনপি, ভোটারদের টানার চেষ্টা জামায়াতের

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
দৌলতপুর আসনে ফুরফুরে মেজাজে বিএনপি, ভোটারদের টানার চেষ্টা জামায়াতের

দৌলতপুর আসনে ফুরফুরে মেজাজে বিএনপি, ভোটারদের টানার চেষ্টা জামায়াতের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist