কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছে সিএনজি চালক এবং ৩ নারী নারীসহ ৪ যাত্রী মোট ৫জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আরদেশ আলী।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার খাজা নগর এলাকার বাসিন্দা আশরাফুল(২৮), সিএনজি চালক জাকারিয়া, যাত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন। তারা সবাই
খাজানগরের দিকে যাচ্ছিলো। অপর এক মহিলার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং
ঘটনাস্থলেই তিজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলেই তিনজন এবং আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত: ঘোষনা করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা তরল গ্যাস ভর্তি ও ট্রাক লরিটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিলো। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ
ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রিন্ট করুন








Discussion about this post