বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের এক উজ্জ্বল সন্তান মোঃ সাইফুল ইসলাম।
তিনি তার অসামান্য ব্যক্তিত্ব, নৈতিকতার বলয় এবং নিরলস জনসেবার মাধ্যমে ইতোমধ্যেই এলাকাবাসীর মনে জায়গা করে নিয়েছেন। প্রত্যন্ত চর এলাকায় জন্ম নেওয়া এই কৃতি নেতা শুধু রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নন, বরং তিনি সমাজহিতৈষী ও আস্থাভাজন অভিভাবক হিসেবেও সর্বজনবিদিত।
গত জুলাই মাসে দেশের গুরুত্বপূর্ণ একটি জাতীয় আন্দোলনে ব্যক্তিগত জীবনকে বিপন্ন করেও তিনি দেশমাতৃকার স্বার্থে অকুতোভয় হয়ে দাঁড়িয়েছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টুুর পক্ষে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। উপজেলা ও গাবসারা ইউনিয়ন জুড়ে তার নিষ্ঠাবান প্রচারণা ও নীতিনিষ্ঠ আচরণ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মোঃ সাইফুল ইসলামের জনসেবার অঙ্গীকার কেবল বক্তৃতা বা মঞ্চেই সীমাবদ্ধ নয়; বরং তা বাস্তব ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে। তিনি নিয়মিতভাবে এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল, গত নির্বাচনী সমাবেশে এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি বন্যার্তদের মাঝে শার্ট-লুঙ্গি বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। এভাবেই তিনি এডভোকেট আব্দুস সালাম পিন্টুুর অন্যতম আস্থাভাজন ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। সমাজের নানা অসঙ্গতি ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি আজীবন সোচ্চার। যৌতুকপ্রথা মুক্ত সমাজ, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। ব্যক্তিগত জীবনে তিনি একান্তই সহজ-সরল, বিনয়ী ও সময়ানুবর্তী মানুষ। ক্ষমতা বা পদমর্যাদা তাকে কখনো অহংকারী করেনি; তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে সমান আচরণ করে আসছেন। এই নিরহংকারী ও সাদাসিধে জীবনযাত্রা তাকে সকলের কাছে অকৃত্রিম শ্রদ্ধা ও স্নেহের পাত্রে পরিণত করেছে। অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে তিনি একজন সোচ্চার যোদ্ধা। কোনো অন্যায় ঘটলে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানাতে কখনো পিছপা হন না, যা বর্তমান রাজনীতিতে এক বিরল ও প্রশংসনীয় দৃষ্টান্ত। তার এই সততা ও দক্ষতা ইতোমধ্যেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তাকে দক্ষ, পরিশ্রমী ও নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গাবসারা ইউনিয়নবাসীর আস্থা, অকুণ্ঠ ভালোবাসা ও ব্যাপক প্রত্যাশা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। স্থানীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মোঃ সাইফুল ইসলামের মতো মেধাবী, সৎ ও দূরদর্শী নেতাই পারেন গাবসারা ইউনিয়নের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে এবং একে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে। তার নেতৃত্বেই গাবসারা একটি আধুনিক, সুখী ও সমৃদ্ধশালী ইউনিয়নের পথে এগিয়ে যাবে বলে সবার প্রত্যাশা।
প্রিন্ট করুন









Discussion about this post