নাজমুল হাসান:
কুষ্টিয়া সদর উপজেলায় সরকারি স্বাস্থ্যসেবায় চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। প্রায় ৫ লাখ ৬১ হাজার জনসংখ্যা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় সরকারি বিধি অনুযায়ী ১৭ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২ জন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান ডা. মোঃ সাজ্জাদ হোসেন।
তিনি আরো বলেন সম্প্রতি কুষ্টিয়া জেলায় পাঁচটি উপজেলাতে নতুন করে এমবিবিএস ডাক্তার নিয়োগ হয়েছে শুধুমাত্র কুষ্টিয়া সদর উপজেলাতে নতুন করে কোন ডাক্তার নিয়োগ হয়নি।
তথ্যসূত্রে জানা গেছে, ইউনিয়নে সাব-সেন্টার সংকট
সরকারি নিয়ম অনুযায়ী ১৪টি ইউনিয়নে ১৪টি সাব-সেন্টার থাকার কথা থাকলেও বাস্তবে রয়েছে মাত্র ৮টি স্থাপনা। তাছাড়া এসব সাব-সেন্টারের কোনোটিতেই নিয়মিত কোনো মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করেন না। ফলে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত অচল অবস্থায় রয়েছে।
সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক নিয়োগ দিলেও বাস্তবে একজন মেডিকেল অফিসারও ইউনিয়নে উপস্থিত না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
সাধারণ মানুষের প্রশ্ন স্বাস্থ্যখাতে বিপুল সরকারি ব্যয় সত্ত্বেও কেন জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না—এ প্রশ্ন এখন সর্বত্র।
সিভিল সার্জনের বক্তব্য এ বিষয়ে কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডা. শেখ মোঃ কামাল হোসেন বলেন,
“আমার সিভিল সার্জন অফিসেই কোনো মেডিকেল অফিসার নেই। সদর উপজেলা থেকেই লোক নিয়ে আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। লোকবল সংকট রয়েছে, তবে খুব দ্রুতই এই সংকট নিরসন হবে।”ওষুধ সংকটের বিষয়ে তিনি জানান, “ওষুধের কোনো ঘাটতি নেই।”
খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মুজিবুর রহমান বলেন,
“খুব দ্রুতই বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ হয়েছে, কুষ্টিয়া জেলার পাঁচটি উপজেলাতে নতুন ডাক্তার নিয়োগ হয়েছে শুধু বাদ কুষ্টিয়া সদর উপজেলা। এমনটি জানিয়েছেন।
প্রিন্ট করুন








Discussion about this post