নিজস্ব প্রতিনিধি: ভোক্তাবান্ধব রাখতে সরেজমিনে বাজার মনিটরিং করেছেন কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বাজার পরিদর্শনের সময় সংসদ সদস্য ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কলার আড়ৎ, মুরগির দোকানসহ নিত্যপণ্যের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এসময় একটি মুরগির দোকানে দেশি মুরগি কেজিতে ৫০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
মনিটরিং কার্যক্রম শেষে এমপি মুফতি আমির হামজা ব্যবসায়ীদের প্রতি পবিত্র রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ তায়ালার ভয়ে সৎভাবে ব্যবসা পরিচালনা করতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।
রমজানকে সামনে রেখে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা
প্রিন্ট করুন






Discussion about this post