নিজস্ব প্রতিনিধি , নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এর নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খাঁন দায়িত্ব গ্রহণ করেই চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সিটি কর্পোরেশনে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। নগরবাসীর সেবা নিশ্চিত করতে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নাগরিক সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে অগ্রাধিকারভিত্তিতে। একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। তিনি নবনিযুক্ত প্রশাসকের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক নারায়ণগঞ্জ গড়তে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নবনিযুক্ত প্রশাসকের এ দৃঢ় অবস্থান ইতোমধ্যে নগরবাসীর মাঝে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছে, কার্যকর উদ্যোগ ও কঠোর মনিটরিংয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের সেবায় নতুন গতি আসবে।
প্রিন্ট করুন








Discussion about this post