নাজমুল হাসান:
সরকার ডিজিটাল সেবার নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ে সরকারি তথ্য আজও অপ্রকাশিত, এদিক দিয়ে কুষ্টিয়া জেলাও পিছিয়ে নেই। প্রকল্প ব্যয়, টেন্ডার, বরাদ্দ, বাস্তবায়ন অগ্রগতি—এসব গুরুত্বপূর্ণ তথ্য, নিয়মিতভাবে হালনাগাদ নেই , সরকারি ওয়েবসাইটে। ফলে সাধারণ নাগরিক ও সাংবাদিকদের, তথ্যের জন্য দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে।
সরকার তথ্য উন্মুক্ত করতে Bangladesh National Portal চালু করলেও, বাস্তবে বহু দপ্তর—যেমন Local Government Engineering Department (এলজিইডি), Zila Parishad (জেলা পরিষদ), Ministry of Land-এর আওতাধীন ভূমি অফিস—তথ্য প্রকাশে গাফিলতি করছে। একই চিত্র ইউনিয়ন পরিষদগুলোতেও; বাজেট, ভিজিডি-ভিজিএফ তালিকা, উন্নয়ন প্রকল্পের বিবরণ, অনেক ক্ষেত্রে অনলাইনে অনুপস্থিত।
বাংলাদেশের সংবিধানের, ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
এই সাংবিধানিক অধিকার বাস্তবায়নে প্রণীত “Right to Information Act “(তথ্য অধিকার আইন, ২০০৯)-এ স্পষ্টভাবে বলা আছে—
প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে, তথ্য সরবরাহ করতে হবে।
প্রতিটি দপ্তরে একজন “নির্ধারিত কর্মকর্তা” (Designated Officer) থাকতে হবে, যিনি তথ্য সরবরাহে বাধ্য।
অযৌক্তিকভাবে তথ্য না দিলে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে জরিমানার বিধান রয়েছে।
এছাড়া সরকারি ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য স্বপ্রণোদিতভাবে, (proactive disclosure) প্রকাশের বাধ্যবাধকতাও আইনে উল্লেখ আছে।
অর্থাৎ সাংবাদিক বা নাগরিকের আবেদন ছাড়াই বাজেট, প্রকল্প, দরপত্র, বরাদ্দ, সিদ্ধান্ত ইত্যাদি অনলাইনে প্রকাশ করার কথা।
বাস্তবে দেখা যায়, উপজেলা কর্মকর্তা জেলা অনুমতির কথা বলেন, জেলা আবার দায় ঠেলে দেন নিম্নপর্যায়ে। এই দায় এড়ানো সংস্কৃতি, শুধু প্রশাসনিক দুর্বলতা নয় এটি আইনের প্রকাশ্য লঙ্ঘন।
সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে ,অবিলম্বে জেলা–উপজেলা–ইউনিয়ন পর্যায়ের সব দপ্তরের তথ্য, হালনাগাদ প্রকাশ, নির্ধারিত তথ্য কর্মকর্তার নাম-যোগাযোগ উন্মুক্তকরণ, এবং তথ্য গোপনে দায়ীদের, বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। তথ্য জনগণের অধিকার—এটি কোনো অনুগ্রহ নয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলার আইসিটি(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ) কর্মকর্তা জনাব মোঃ আবুজর রহমান জানান আমরা এ বিষয়ে জেলার ডিসি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের একাধিকবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং সকল তথ্য যেন আপডেট করে সেই সংক্রান্ত একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post