কুষ্টিয়া প্রতিনিধি: সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টা—কুষ্টিয়া পৌরসভার আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।
এবং কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভায় বক্তারা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসকের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সমন্বয় কমিটি, জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে, কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা, জোরদারের আহ্বান জানানো হয়।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, এমপি মুফতি আমির হামজা বলেন, পৌরসভার বর্জ্য নির্ধারিত স্থানে অপসারণ না করে, যদি ড্রেন বা অনির্ধারিত স্থানে ফেলা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক পৌর পরিবেশ গড়ে তুলতে, কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, এবং এতে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post