হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ মার্চ )সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. নাজমুস সাকিব,বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।২৫ ফ্রেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই কর্মসূচি শুরু হয়।পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষের পুষ্টির চাহিদা পূরণে এ কর্মসূচির আওতায় ৬০ টাকা লিটার দুধ,২০০টাকা খাচি ডিম এবং প্রত্যেক ইউনিয়নে সপ্তাহে একদিন ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে।নির্ধারিত স্থানে সাধারণ ক্রেতাদের কাছে বাজার মূল্যের তুলনায় কম মূল্যে এসব দুধ, ডিম ও মাংস বিক্রি করা হচ্ছে।যা চলবে আগামী ২৭ শে রমজান পর্যন্ত ।
প্রিন্ট করুন










Discussion about this post