কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে কৃত্রিম সার সংকটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম স্থানীয় বিসিআইসির ডিলার মল্লিক কনস্ট্রাকশনে এই জরিমানা করেন।
মিরপুর কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বাজারে কৃত্রিম সার সংকটের অভিযোগে মালিহাদ ইউনিয়নের বিসিআইসির ডিলার নুরুন্নাহার ও সেলিম মল্লিককে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (ঠ) ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এমন অপরাধ না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়।
প্রসঙ্গত, গতকাল সোমবার উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুক্তা ট্রেডার্সে সারের মূল্য বেশি নেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
প্রিন্ট করুন









Discussion about this post