জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জুনিয়াদহ বাজারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার রিপোর্টার আল মামুন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুচিয়ামোড়া বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন, ভেড়ামারা সরকারি ডিগ্রি প্রভাষক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক রাসেদুল আওয়াল রিজভী ডাবলু, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ হাসান, কুচিয়ামোড়া বিজেএম ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ, জাতীয় দৈনিক খোলা কাগজ’র প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী ও জাহিদ হাসান প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, আক্তারুজ্জামান শরীফ। দোয়া পরিচালনা করেন, বাংলা ভিষন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক আতিয়ার রহমান চঞ্চল।
প্রিন্ট করুন







Discussion about this post