নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবের ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে রাজ্জাক মাহমুদ রাজকে সভাপতি এবং শাহারিয়া ইমন রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার( ৫ই মার্চ ২০২৬) ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি আজাদ সানি (সানি বাংলা), সহ-সভাপতি মাসুম রহমান (দৈনিক সময়ের কাগজ), ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাঈম (সাপ্তাহিক রবি বার্তা) ও হাসান আল মামুন (দৈনিক সময়ের দিগন্ত), কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হাসান (দৈনিক দেশতথ্য),
সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (দৈনিক কৃষিকণ্ঠ),
প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান সাগর (দৈনিক সময়ের কাগজ), অফিস সম্পাদক আজিজুল ইসলাম (বিএমএফ টেলিভিশন অনলাইন), ক্রীড়া সম্পাদক জুভেনাইল জুয়েল (দৈনিক দেশতথ্য) এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক তানভীর হাসান সৌরভ (দৈনিক সত্যখবর)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— এস এম মাহিন (দৈনিক বাংলার ডাক), রেজা আহমেদ জয় (দৈনিক খবরপত্র), উজ্জ্বল মাহমুদ (দৈনিক বাংলাদেশের খবর), রাশেল মাহমুদ (দৈনিক শ্যামবাজার), জীবন ইসলাম (এনপিবি অনলাইন), মোস্তাফিজুর রহমান জুয়েল (রবি বার্তা), মিলন হোসেন (বাংলা এডিশন), তিতাস আহমেদ চাঁদ (দৈনিক দিনের খবর), সাইফুল ইসলাম (দৈনিক এখন সময়) এবং শেখ মহাসিন (চ্যানেল এ-ওয়ান)।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— তুহিন ইসলাম (সাপ্তাহিক পথিকৃৎ), রাকিব হোসেন (বিবিসি টাইম নিউজ), মাসুম শাহরিয়ার (দৈনিক অধিকার), রনি আহমেদ (কুষ্টিয়ার খবর) এবং সাব্বির আহমেদ রেন্টু (দৈনিক ক্রাইম তালাশ)।
ইজাবুল হক
বিশেষ সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা নূরুন্নবী বাবু, উপদেষ্টা তাপস কুমার সাহা এবং দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্ট করুন








Discussion about this post