নিজস্ব প্রতিনিধি
সারা দেশে যখন জ্বালানি তেলের সংকট চলছে এবং তেল না থাকার কারণে অনেক পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে, ঠিক সেই সময়েও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মেসার্স সিকদার ফিলিং স্টেশনের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী।
জানা যায়, ডেমরার মেসার্স সিকদার ফিলিং স্টেশন স্টাফ কোয়ার্টারে অবস্থিত এই ফিলিং স্টেশনটিতে কোনো ধরনের তেল মজুত না করে সরকার নির্ধারিত মূল্যে নিয়মিতভাবে গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এতে স্থানীয় গ্রাহক ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, সংকটের এই সময়ে অনেক ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ থাকলেও আতিকুর রহমান নান্নু মুন্সী তার প্রতিষ্ঠানে সেই পথ অনুসরণ না করে সেবামূলক মানসিকতার পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে স্টেশন সংশ্লিষ্টরা বলেন, চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সবসময় সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তার এমন মানবিক উদ্যোগে এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রিন্ট করুন







Discussion about this post