এনামুল হক কুষ্টিয়া:
কুষ্টিয়ার উডল্যান্ড এলাকায় একটি ফ্লাইবোর্ড তৈরির কারখানায় নিয়মবহির্ভূতভাবে ইউরিয়া সারের ব্যবহার এবং বিষাক্ত কালো ধোঁয়ায় এক ভয়াবহ পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয়েছে।
মুনাফালোভী এই কর্মকাণ্ডের ফলে একদিকে যেমন সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন, অন্যদিকে সংকটে পড়েছেন স্থানীয় কৃষকরা। প্রশাসনের রহস্যজনক নীরবতায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, কারখানাটিতে প্রতিদিন প্রায় এক ট্রাক ইউরিয়া সার ব্যবহার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মচারী জানান, ফ্লাইবোর্ড তৈরির প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এর ফলে স্থানীয় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং কৃষকদের চড়া মূল্যে সার কিনতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকারখানায় কৃষি কাজে ব্যবহৃত সারের এমন ব্যবহার মারাত্মক পরিবেশ অপরাধ। এর ফলে দীর্ঘমেয়াদে এলাকার আবাদি জমি স্থায়ীভাবে উর্বরতা হারাবে।
কারখানা থেকে নির্গত ঘন কালো ধোঁয়া ও কাঠের গুঁড়ায় এলাকার আকাশ সারাক্ষণ আচ্ছন্ন থাকে।
শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।
বাতাসের বিষক্রিয়ায় স্থানীয়দের চোখ ও ত্বকের রোগ বাড়ছে।
প্রিন্ট করুন









Discussion about this post