এসএম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মুদি দোকান, শিশু খাদ্যের দোকান, কাপড়ের দোকান এবং কসমেটিকস সামগ্রীর দোকান মনিটরিং করা হয়।
অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি কসমেটিকস বিক্রয় ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সেলিম কসমেটিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোড়কজাত শিশু খাদ্যের মোড়কে উৎপাদনকারীর নাম, ঠিকানা, মেয়াদ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না করায় সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।
এ সময় তাকে সহায়তা করেন ভেড়ামারা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
প্রিন্ট করুন









Discussion about this post