এম আনোয়ার হোসেন নিশি : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম(৪৮) দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
সূত্রে জানান ২৯ মার্চ-২০২৬ রবিবার সন্ধা পৌনে ৭ টার দিকে উপজেলার সদরপুর বাজারের একটি গোডাউনে বসে কয়েক জনের সাথে গল্প করছিলেন এমন অবস্থায় কয়েকজন দূবৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কুষ্টিয়া জেলারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার প্রস্তুতি চলছে। তবে কি কারণে শফিকুল ইসলাম আজমকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তা জানা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিজাজ করছে।
প্রিন্ট করুন










Discussion about this post