মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পুল রাখার অপরাধে মেসার্স হাফিজ ফামের্সীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩০ মার্চ) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়।
অভিযানে নেতৃত্ব দেন মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক, কুষ্টিয়া জেলা কার্যালয়। তাকে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, মিরপুর। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা র্যাবের একটি টিম দায়িত্ব পালন করে।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আলী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন









Discussion about this post