নওগাঁ প্রতিনিধি:
সেবা প্রার্থীদের নানা সমস্যার কথা শুনে ভূমি সেবা সহজ ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে জেলার মহাদেবপুর উপজেলার রাইগা এনায়েতপুর তহশীল অফিসে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টায় এই অফিস প্রাঙ্গনে গণ শুনানি অনুষ্ঠিত হয়।
গণ শুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ।
এ সময় রাইগা এনায়েতপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মৌদুদুর রহমান কল্লোল সহ মহাদেবপুর উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গণ শুনানিতে বেশ কয়েকজন ভূমি সেবা প্রার্থী তাদের সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ শুনানি শেষে ভূমি সেবা সহজীকরণ ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।
প্রিন্ট করুন










Discussion about this post