গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মাংস ব্যবসায়ী আবু সালেহ হাওলাদারের বিরুদ্ধে চোরাই গরুর মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। ৎ
এবং ধরা পড়ার পর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবর হাওলাদার ও যুবদল নেতা আলম হাওলাদারের ভাই বলে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে পার পেয়ে যায় অভিযুক্ত আবু সালেহ হাওলাদার। থানা পুলিশ এলেও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের মধ্যে চলছে কানাঘুষা। অনেকের মন্তব্য, বিএনপি নেতার ভাই বলে ৫০ হাজারে দফারফা।
এর আগে শনিবার পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের চরহেয়ার (কলাগাছিয়া) এলাকার বাসিন্দা মোশারেফ দালাল এর গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়। বিভিন্ন স্থানে খুঁজেও তিনি পাননি। পরে রবিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে বালিয়াতলী এসে তার গরু সনাক্ত করেন তিনি । এবং অপর একটি গরু স্থানীয় বাজারে জবাই করে বিক্রি করে দেয় মাংস ব্যবসায়ী আবু সালেহ। সেটিও তার বলে চামড়া দেখে সনাক্ত করেন তিনি। বিষয়টি থানা পুলিশ জানার পর পুলিশ ঘটনাস্থলে এলেও অভিযুক্ত মাংস বিক্রেতা বিএনপি নেতার ভাই বলে নিরব থাকায় আবু সালেহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং উদ্ধার হওয়া গরু দুইটি হোটেল ব্যবসায়ী দেলোয়ারের কাছে জিম্মা রাখা হয়।
গরুর মালিক মোশারেফ দালাল বলেন, দুইদিন আগে রাতের বেলায় আমার খামার থেকে তিনটি গরু চুরি হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে গরুগুলো পাইনি। লোক মারফত জানতে পারি গরু বালিয়াতলী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আছে । এর মধ্যে একটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। তখন আমি গরুর চামড়া দেখে গরুটি সনাক্ত করি। বাকি গরু দুইটি গোলবাগানে বাঁধা অবস্থায় পাই। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জবাই করে বিক্রি করা গরুটির ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেয়ার আশ্বাস দেন।
স্থানীয় পল্লী চিকিৎসক ঝুনু কবির বলেন,গরু দুইটি গোল বাগানে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে প্রকৃত মালিকে খুঁজতে ফেসবুকে স্ট্যাটাস দেই। পরে মৌডুবি থেকে গরুর মালিক এসে গরু দুইটি তার বলে সনাক্ত করেন। এবং জবাইকৃত গরুর চামড়া দেখে সেটিও তার ছিল বলে তিনি দাবি করেন।
চামড়া ব্যবসায়ী কালু বলেন, আবু সালেহর কাছ থেকে আমি গরুর চামড়াটি খরিদ করি। পরবর্তীতে শুনি চুরি হওয়া গরুর চামড়া আমার কাছে বিক্রি করেছে। পুলিশ এসেছিল তারাও জেনেছে।
মাংস ব্যবসায়ী আবু সালেহ বলেন, কলাপাড়ার গরু ব্যবসায়ী এস্তাক গাজীর কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকায় গরু তিনটি কিনে নিয়ে আসি। গতকাল সকালে একটি গরু জবাই করে মাংস বিক্রি করি। অন্য দুইটি গরু রাস্তায় বেঁধে রাখি। গরু গুলো চোরাই গরু কিনা আমি জানিনা। গরু চোর চক্রের সাথে তিনি জড়িত নন বলে দাবী করেন।
কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন








Discussion about this post