Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে ইবিতে মানববন্ধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 1 April, 2026.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে ইবিতে মানববন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়:
গণভোটের গণরায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধন উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা আহ্বায়ক এসএম সুইট, মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, শাখা খেলাফত মজলিসের সভাপতি জুনায়েদ খান সহ শতাধিক শিক্ষার্থী।

ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, গণভোট ও জনরায়কে উপেক্ষা করলে কেউ টিকে থাকতে পারে না, অতীতেও ফ্যাসিস্ট সরকার তা পারেনি। যখনই শাসকগোষ্ঠী জনগণকে উপেক্ষা করেছে, তখনই আন্দোলন ও সংগ্রাম গড়ে উঠেছে। ৭৫, ৯০-এর গণআন্দোলন থেকে শুরু করে ২৪-এর আন্দোলন পর্যন্ত বাঙালি তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে গেছে। জুলাই আন্দোলন সেই দীর্ঘ সংগ্রামের ফসল, যা কোনোভাবেই বিপন্ন হতে দেওয়া যাবে না। এজন্য শিক্ষার্থীরা পড়ালেখা ছেড়ে দীর্ঘ সময় রাজপথে আন্দোলন করেছে।

শাখা শিবিরের সেক্রেটারি রাসেদুল ইসলাম রাফি বলেন, আন্দোলনের সময় আমরা কেউ ব্যক্তিগত নিরাপত্তা বা ভবিষ্যতের কথা ভাবিনি। আমাদের একটাই লক্ষ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং দেশের মুক্তি। গণভোটে প্রায় ৭০% মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের মতামত জানিয়ে দিয়েছে। এটি জনগণের সুস্পষ্ট রায়। সরকার ৭২-এর সংবিধানের দোহাই দিয়ে তরুণ সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, আমরা শহীদ হাদির ভাষায় বলতে চাই, যদি কেউ জুলাইয়ের এই আন্দোলন কিংবা গণভোটের রায়কে অস্বীকার করে, তবে সে এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছে এবং অদৃশ্য কোনো শক্তির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেউ বেশিদিন টিকে থাকতে পারবে না। যারা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তারা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত না করে, সংবিধান সংস্কারের মাধ্যমে দেশকে সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত করুন। যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র-জনতাকে জীবন দিতে না হয়, আর রাস্তায় নামতে না হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, জনগণের প্রয়োজন অনুযায়ী সংবিধান প্রণয়ন করা উচিত। ব্রিটিশ ও পাকিস্তান বিরোধী আন্দোলনের মাধ্যমে যেমন স্বাধীনতা এসেছে, তেমনি ১৯৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন। বহুবার সংশোধন হওয়ার পরও এই সংবিধান জনগণকে কাঙ্ক্ষিত ন্যায় ও সমতা দিতে ব্যর্থ হয়েছে। তাই তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং বিদ্যমান সংবিধান পরিবর্তনের আহ্বান জানান।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ডিসির মতবিনিময়

Next Post

শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

Related Posts

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

Next Post
শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist