ঠাকুরগাঁও ব্যুরো: জ্বালানি সঙ্কটের মুহুর্তে অবৈধভাবে পাম্পে তেল আনলোডের সময় প্রায় ১শ’লিটার পেট্রল অন্যত্র মজুদের সময় মালিককে আটক করা হয়েছে।
শনিবার রাতে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ মিলনবাজারে অবস্থিত আর এন ফিলিং ষ্টেশনের মালিককে আটক করেন।
জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে ফিলিং ষ্টেশনে আগত জ্বালানী তেল ট্রাক থেকে আনলোডের প্রাক্কালে অসৎ উদ্দেশ্যে আলাদা জারকিনে প্রায় ১ শ’ লিটার পেট্রল অন্যত্র সরানোর দৃশ্য স্থানীয়রা ভিডিও করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরন করে। ইউএনও মো: গোলাম রব্বানী সরদার দ্রুত এসি ল্যান্ড এবং থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছান এবং ঘটনার সত্যতা পান। পাম্প থেকে অন্যত্র রাখা প্রায় ১ শ’ লিটার পেট্রল জব্দ করেন এবং পাম্প মালিককে আটক করেন।
পরে রাত ১০টায় এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনএম ইশফাকুল কবীরের মোবাইল কোর্টে প্রয়োজনীয় স্বাক্ষ্যপ্রমান এবং আসামির দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে অভিযুক্ত পাম্প মালিক রেজওয়ানুল হক পিতা মৃত আবুল কাশেম, গ্রাম -মিলানবাজার, পীরগঞ্জ ঠাকুরগাঁওকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেন দেন। আসামি তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে মুক্ত হন। এ সময় থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হাকিম, সেকেন্ড অফিসার এসআই আব্দুল হালিম সহ অন্যান্য পুলিশ ফোর্স এবং স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন







Discussion about this post