নাজমুল হাসান, কুষ্টিয়া :
কুষ্টিয়া সদর উপজেলার মাধপুর গ্রামের ঐতিহ্যবাহী মাধপুর পুরাতন জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে।
সোমবার, ৬ এপ্রিল তারিখে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।
উন্নয়ন কার্যক্রমের প্রথম ধাপে নতুন টয়লেট নির্মাণ কাজ শুরু করা হয়েছে, এটি কুষ্টিয়া জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে , যা মসজিদে আগত মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন মৃধা, এবং সাধারণ সদস্য মোঃ শরিফুল ইসলাম ও আলতাফ উদ্দিন মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন, মসজিদের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ নাজমুল হাসান ও সদস্য মোঃ বজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার সদ্যবিদায়ী ইউএনও জনাব মোঃ রোকনুজ্জামান-এর বিশেষ সুপারিশে মাধপুর জামে মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করা হয়। এ ক্ষেত্রে কুষ্টিয়া জেলা প্রশাসনের ইতিবাচক ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
মাধপুর গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও ইউএনও’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুষ্টিয়া জেলা পরিষদের প্রতি । তারা আশা প্রকাশ করেন, এই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে মসজিদের পরিবেশ আরও সুন্দর ও আধুনিক হবে এবং মুসল্লিদের ধর্মীয় অনুশীলনে আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে।
প্রিন্ট করুন








Discussion about this post