Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে কালোবাজের তেল বিক্রি, সংঘর্ষে আহত ৭

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 9 April, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে কালোবাজের তেল বিক্রি, সংঘর্ষে আহত ৭
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন।

আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা রফিক ফিলিং স্টেশনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল্লারদর্গা রফিক ফিলিং স্টেশনের মালিক রফিক দীর্ঘদিন ধরে গ্রাহকদের মাঝে দিনের বেলায় সীমিত আকারে তেল সরবরাহ করে রাতের অন্ধকারে অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও তিনি কালোবাজারে তেল বিক্রি করছিলেন। এসময় ঝড়ো হাওয়ার ফলে বিদ্যুৎ বিভ্রাট হলে ফিলিং স্টেশন মালিক স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সাথে যোগসাজসে মজুদকরা তেল গোপনে পাচারকরার জন্য ড্রাম ও কন্টিনারে ভর্তি করতে থাকেন। তবে তেল বণ্টন নিয়ে নিজেদের মধ্যেই বিরোধ সৃষ্টি হলে তা দ্রুত সংঘর্ষে রুপ নেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনার ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয়পক্ষের আপাং মন্ডল (৬৫), তার ছেলে রানা (২৩) একই এলাকার হেলাল (৬০), আমিনুদ্দিন (৭০), রাজা (৩০), রতœা খাতুন (৩০) ও শিউলী খাতুন (৩৫) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনটির মালিক রফিক দৌলতপুর উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে তেল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। এমনকি গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ও অসাদাচরণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি সাধারণ গ্রাহকদের মোটরসাইকেলে সীমিত তেল সরবরাহ করে রাতের আঁধারে কালোবাজারে উচ্চমূল্যে তেল বিক্রয় করে থাকেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করে ফিলিং স্টেশনটির মালিক রফিক বলেন, আমাকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, রাতে তেল উত্তোলন করে কালোবাজারে বিক্রয়ের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে তা শুনেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপর মহলের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রাতের আঁধারে কালোবাজারে তেল বিক্রয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িত রফিক ফিলিং স্টেশনের মালিক সহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় ডিসির সঙ্গে মতবিনিময়

Next Post

মাসে ৭০ হাজার টাকা প্রশাসন কে দেন! কে এই আশিক?

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
মাসে ৭০ হাজার টাকা প্রশাসন কে দেন! কে এই আশিক?

মাসে ৭০ হাজার টাকা প্রশাসন কে দেন! কে এই আশিক?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist