শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রযোজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন বদ্ধপরিকর। অপরাধ দমনে কোনো প্রকার আপস করা হবে না এবং জনস্বার্থে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন










Discussion about this post