নাজমুল হাসান: সাধারণ জনগণ ও সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে জাতীয় তথ্য ব্যবস্থাকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি) এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
জানা যায়, বর্তমানে National Portal Bangladesh (জাতীয় তথ্য বাতায়ন)-এ অনেক গুরুত্বপূর্ণ দপ্তরের পূর্ণাঙ্গ তথ্য, বিশেষ করে কর্মকর্তাদের যোগাযোগ নম্বর, নিয়মিতভাবে হালনাগাদ না থাকায় সাধারণ মানুষ ও সাংবাদিকদের তথ্য সংগ্রহে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে National Board of Revenue (এনবিআর) সংশ্লিষ্ট একটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সচিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশাসন শাখার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে জাতীয় তথ্য বাতায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ নম্বর না থাকায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হয়।
সাংবাদিকদের মতে, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জাতীয় তথ্য বাতায়ন থেকেই যোগাযোগের তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু তথ্য অসম্পূর্ণ থাকায় অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয় না।
শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, জেলা পর্যায়েও একই চিত্র দেখা যায়। উদাহরণস্বরূপ, (এলজিইডি), (জেলা পরিষদ), (প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর) এবং (সমাজসেবা অধিদপ্তর)-বাংলাদেশ চিনি খাদ্য ও শিল্প কর্পোরেশন এটারও তথ্য আপডেট করা নেই। এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিতভাবে আপডেট করা হয় না। এমনকি ইউনিয়ন পর্যায়েও বরাদ্দসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত থাকে।
ফলে সাধারণ জনগণ ও সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাড়তি সময় ও জটিলতার মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেও তথ্য পেতে বিলম্ব হয়।
এ বিষয়ে য় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দৈনিক দেশতথ্য পত্রিকার রিপোর্টারকে বলেন, “তথ্যপ্রাপ্তি সহজ করা সরকারের অগ্রাধিকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হবে যেন তারা জাতীয় তথ্য বাতায়নে সকল প্রয়োজনীয় তথ্য, বিশেষ করে কর্মকর্তাদের যোগাযোগ নম্বর, নিয়মিত হালনাগাদ করে।” এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তার হোয়াটসঅ্যাপে লিখিত আকারে পাঠাতে ।
অন্যদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব তৌহিদ বিন হাসান মহোদয় বলেন, “সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানানো হচ্ছে। তারা যেন দ্রুত তথ্য আপডেট করে এবং এ কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়মিত মনিটরিং করা হবে।”
প্রিন্ট করুন








Discussion about this post