গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাকিল আহমেদ গাংনী উপজেলার রামনগর গ্রামের বাগানপাড়া এলাকার মহিদুল ইসলামেের ছেলে।
গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ শনিবার বেলা ১১ টার দিকে রামনগর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। যার মামলা নং ৪, তারিখ ০২/০৪/২৬।
মামলার বিবরণে জানা যায়, চতুর্থ শ্রেনীর ওই ছাত্রী গত ২ এপ্রিল সকালের দিকে মাদরাসাতে পড়তে যাচ্ছিল। পথের মধ্যে তাকে জোর করে মুখ চেপে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি গোরস্তানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি শাকিল। এসময় ওই শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে সে পালিয়ে যায়।
এঘটনায় শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার পর থেকেই পলাতক ছিলেন শাকিল আহমেদ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন এই তথ্য নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারকৃত শাকিলকে দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট করুন






Discussion about this post