আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় নৌকাডুবে লাবিব খান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার পর আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত লাবিব স্থানীয় শাহিন খানের ছেলে এবং চাপড় বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে কলেজ পাড়া এলাকায় বাসায় ফেরার পথে বন্ধুদের নিয়ে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালাতে যান লাবিব। একপর্যায়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়েও তাকে পায়নি। পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে লাবিবের মরদেহ উদ্ধার করে। নিহত লাবিবের বাসা পৌর সদরের ৩ নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।
প্রিন্ট করুন










Discussion about this post