Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুয়াকাটায় সরকারি খাস জমি বিক্রির পাঁয়তারা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 11 May, 2026.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুয়াকাটায় সরকারি খাস জমি বিক্রির পাঁয়তারা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা পর্যটন এলাকার শত কোটি টাকার সরকারি খাস জমি অনিয়মের মাধ্যমে বন্দোবস্ত নিয়ে একটি মহল বিক্রির পাঁয়তারা চালাচ্ছে। এতে পর্যটন এলাকার উন্নয়ন ব্যহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, অকৃষি ও গুরুত্বপূর্ণ এসব খাস জমি ভূমি অফিসের অসৎ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কাগজপত্রে বন্দোবস্ত দেখিয়ে একটি প্রভাবশালী মহল আর্থিক ভাবে লাভবান হওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।
এছাড়া দুস্থ ও ভূমিহীনদের বরাদ্দ দেয়া জমি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ারও শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনিয়মের মাধ্যমে বন্দোবস্ত দেয়া সরকারি খাস জমি উদ্ধারে সরকার পক্ষ থেকে বন্দোবস্ত বাতিলের লক্ষ্যে মামলা (নং-৭৩/১০) দায়ের করা হলে পরবর্তীতে বন্দোবস্তটি বাতিল হয়। তবে আইনী জটিলতায় এখনও তা দখল মুক্ত করা যায়নি।

অনুসন্ধানে জানা যায়, ১৯৭৪-৭৫ সালে দেওয়া কিছু বন্দোবস্তের জমি ২০০৯ সালে রেজিস্ট্রি করা হয়, যা শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। বর্তমানে ওইসব জমির মালিকের কাছ থেকে এক-তৃতীয়াংশ চুক্তিতে বিক্রীর উদ্দেশ্যে বিভিন্ন মহলে তদবির চালাচ্ছে একটি চক্র। তবে এসব জমি বিক্রির নেপথ্যে কুয়াকাটার বেশ কয়েকজন ভূমি দস্যু ও রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে।

এমনও অভিযোগ রয়েছে, কবুলিয়ত রেজিস্ট্রির আগেই অনেক জমির মিউটেশন সম্পন্ন করা হয়েছে। এবং এতে ভূমি অফিসের কিছু কর্মকর্তা ও প্রভাবশালীদের যোগসাজশ রয়েছে। যদিও দীর্ঘ ৫০ বছর ধরে ওই সব জমিতে বসবাস করে আসছে বহু পরিবার। কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড হোসেনপাড়া, ৮ নম্বর ওয়ার্ড পাঞ্জুপাড়া এবং ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের মহাসড়কসংলগ্ন এলাকাতেও একই ধরনের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, কুয়াকাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড হোসেনপাড়া এলাকায় ১৯৭৪ সালের কেস নং-১৯২-কে’র মাধ্যমে একটি জমি বন্দোবস্ত দেওয়া হলেও তা ২০০৯ সালে রেজিস্ট্রি করা হয়। পরে সরকার ওই বন্দোবস্ত বাতিল করলে সংশ্লিষ্ট চক্র নতুন করে ২২৯১ নম্বর এসএ খতিয়ান খুলে আপিল করেছে বলে জানা গেছে।

কুয়াকাটা মৌজার এসএ দাগ নম্বর ৫৮, ৫৩, ৬৪ ও ৬৮ এর দেড় একর জমির মালিক হিসেবে হাকিম নামের এক ব্যক্তির নাম থাকলেও বাস্তবে সেখানে প্রায় ১৯টি পরিবার বসবাস করছে। এসব জমি উদ্ধার করে বিক্রি করার উদ্দেশ্যে হাকিমের সাথে চুক্তিপত্র করে চক্রটি।

এ জমিতে বসবাসকারী ভূমিহীন শহিদ মিস্ত্রি বলেন, এ জমিতে প্রায় ৬০-৭০ বছর ধরে আমার বাপ-দাদার বসবাস। এখন একটি মহল জমি বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে।

অপর বাসিন্দা দুলাল বলেন, আমরা বহু বছর ধরে এখানে বসবাস করছি। জমিতে আমাদের বসতবাড়ি ও গাছপালা রয়েছে।

এদিকে লতাচাপলী মৌজার ১৩৪৬ খতিয়ানের প্রায় ৪ একর ৭৭ শতক খাস জমি জালিয়াতির মাধ্যমে দখলের ঘটনাও সামনে এসেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

অভিযোগ রয়েছে, ভুয়া বন্দোবস্ত কেস ও মিসকেস নম্বর তৈরি করে একটি চক্র ওই জমি নিজেদের নামে নিয়ে নেয়। যা বন্দোবস্তের সময় বন্দোবস্ত গ্রহীতার
বয়স ছিল মাত্র ৮ বছর। এ ঘটনায় ২০১১ সালে আদালতে মামলা দায়ের করা হয়।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার বলেন, কুয়াকাটা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে খাস জমি দখল হয়ে গেলে ভবিষ্যতে সরকারের বড় ক্ষতি হবে। জালিয়াতির মাধ্যমে যারা জমি দখল করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, সরকারি জমি উদ্ধারে জরুরি অভিযান চালানো না হলে এসব প্রভাবশালী চক্র আরও বেপরোয়া হয়ে উঠবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টির সত্যতা ও সরকারি নথিপত্র যাচাই করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট এসি ল্যান্ডকে নির্দেশ দেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক সেমিনার

Next Post

শিক্ষকের হামলায় গুরুতর জখম আরেক শিক্ষক

Related Posts

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ
জাতীয় খবর

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা
জাতীয় খবর

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় খবর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post
শিক্ষকের হামলায় গুরুতর জখম আরেক শিক্ষক

শিক্ষকের হামলায় গুরুতর জখম আরেক শিক্ষক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist