এনামুল হক কুষ্টিয়া : কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের জীববিজ্ঞান প্রদর্শক মোছাঃ আফরোজা খাতুন গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে কলেজে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে।
কলেজে অনুপস্থিত থাকলেও অধ্যক্ষ মো: নাজমুল আরেফিনের বিরুদ্ধে ওই শিক্ষিকার বেতন ভাতা প্রদানের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু প্রাপককে খুঁজে না পাওয়ার কারণে কারণ দর্শানোর নোটিশ ফেরত এসেছে। নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখার একজন সিনিয়র শিক্ষক জানান, আফরোজা খাতুন অনুপস্থিত থেকেও অবৈধভাবে নিয়মিত সরকারি বেতন ভাতা ভোগ করছেন , যা সরকারি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি কলেজে কর্মরত না থেকেও প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা ও সরকারি বেতন ভাতা উভয়ই ভোগ করছেন। যা কোনভাবেই বিধি সম্মত না। তার ব্যাপারে দ্রুত গভর্নিং বডির মাধ্যমে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করা উচিত।
এমপিও শিট অনুযায়ী তার
নাম মোছা: আফরোজা খাতুন,
ইনডেক্স নম্বর ৩০৭৫৮২৩, পদবি- প্রদর্শক (জীববিজ্ঞান), জন্ম তারিখ- ১৬ এপ্রিল ১৯৭৭, ব্যাংক হিসাব-৩১৬০০১১০০৪২০৬, সরকারি বেতনের পে কোড-০৮, ব্যাংকের নাম রূপালী ব্যাংক পিএলসি, কুষ্টিয়া শাখা।
প্রিন্ট করুন










Discussion about this post