তারা কেন কেবলই টাকা গিলতে চায়
এখন আমাদের কোন বিদেশী শাসক নেই। সবই আমরা আর আমরা। তাহলে কেন শোষণ অপশাসন রোধ করা যাচ্ছেনা? এপ্রশ্ন কেবল আমার...
এখন আমাদের কোন বিদেশী শাসক নেই। সবই আমরা আর আমরা। তাহলে কেন শোষণ অপশাসন রোধ করা যাচ্ছেনা? এপ্রশ্ন কেবল আমার...
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তরাষ্ট্রীয় বিজ্ঞানীদের প্যানেলের (আইপিসিসি) প্রকাশিত প্রতিবেদনের ফলের বিষয়ে বিশ্বনেতা ও শিল্প করপোশনের উপর ক্ষোভ প্রকাশ করে...
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গতকাল বুধবার সেন্ট স্টিফেন কলেজে ইয়ং লিডার নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে স্বাগত বক্তৃতা দিয়েছেন।...
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন র্ফম ক্রয়ে বাধা সৃষ্টি করেছে সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজের। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মনোনয়ন কিনতে আসা এক প্রার্থীকে মারপিট করে তার লোকজন। জানাযায়, আগামী ১৯ মার্চ ভোট হরিনাকুন্ডু উপজেলার ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রহন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনি তফশিল ঘোষনা করা হয়। যার মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছিল উপজেলা মাধ্যমিক অফিসে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন কিনতে ওই এলাকার কাজী রাসেল আহম্মেদ মিন্টু ও আরিফুল ইসলাম দুই ব্যক্তি ফর্ম কিনতে আসে। সেখানে আগে থেকে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী বসিয়ে রাখে তাহেরহুদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জরুল আলম মনজের। বিকেলে ফর্ম কিনতে গেলে উপজেলা মোড়ে মিন্টুকে ধাওয়া করে। সেখান থেকে একটি দোকানে আশ্রয় নিলে তাকে বেধঢ়ক পিটিয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিন্টুকে উদ্ধার করে। ভুক্তভোগী কাজী রাসেল আহম্মেদ মিন্টু অভিযোগ করে বলেন, ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদে আমি নির্বাচনের জন্য ফর্ম কিনতে যায়। সেখানে গিয়ে দেখি সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজেরের অর্থের বিনিয়ে কিছু গুন্ডাকে ভাড়া করে রেখেছে। ভাড়াটিয়া গুন্ডা বাহিনিরা আমাকে বলে তুই ফর্ম কিনতে পারবি না। আমরা মনজেরর লোক। এক মাত্র ওই ব্যাক্তি ফর্ম কিনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবে। আমি এ বিষয়ে হরিনাকুন্ডু থানায় ও মাধমিক শিক্ষা আফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি। আমি এ নির্বাচন বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছি। ম্যানেজিং কমিটির সভাপতি পদে অন্য প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমিও ফর্ম কিনতে যেয়ে মনজেরের ভাড়াটিয়া গুন্ডা বাহিনিরা বাধার মুখে ফিরে আসি। অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজের বলেন, আমি নিজে সভাপতি প্রার্থী। আপনারা এ বিষয়টি নিয়ে কিছু কইরেন না। এ ব্যাপারে হরিনাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমার অফিসের ভিতর কোন ঘটনা ঘটেনি। বাহিরে যদি কিছু ঘটে সেটা আমার বিষয় না। তবে সকল বিষয়টি আমি থানার ওসি ও ইউএনওকে অবগত করেছি। হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, আমি বিষয়টি অবগত আছি। ঘটনাস্থলে কয়েক দফা পুলিশ পাঠিয়েছি। হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদ বলেন, সকল বিষয়ে আমি অবগত আছি। মনোনয়ন র্ফম ক্রয়ের জন্য সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ওসি ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। এবি//দৈনিক দেশতথ্য//২ ফেব্রুয়ারী,২০২২//
নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে এক আমচাষীর তিন বিঘা জমির মুকুলধারী প্রায় ৪০০শত আমগাছ কেটে ফেলে অপুরণীয় ক্ষতিসাধন করা হয়েছে। উপজেলার পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের জৈনক আবুল কাশেম এর আমবাগানে গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উল্লেখিত ঘটনাটি ঘটেছে। আমচাষী আবুল কাশেম বলেন তার কোন কোন শত্রু নেই তার পরেও আমের মৌসুম শুরুর প্রাক্কালে কে কে তার এধরণের ক্ষতি করেছে তা বুঝতে পারছেনা। তিন বছর পূর্বে গ্রামের খেটে খাওয়া কৃষক কাশেম জৈনক ব্যক্তির নিকট হতে এই তিন বিঘা জমি লিজ নিয়ে তাতে আমবাগন তৈরী করেন। জমি হতে কোন মুনাফা না পেয়ে দুই বছরের কিস্তির টাকা জমির মালিককে পরিশোধ করেছেন। এবারে প্রথম গাছে আম পাওয়া যেত মুকুলও এসেছিল গাছ ভরে আবহাওয়া অনুকুলে থাকলে ওই জমি হতে এবারে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার আম তিনি পেতেন বলে আশা করেছিলেন। কিন্তু শুরুতে এসেই কে যেন তার এতবড় সর্বনাশ করে বসেছে। বর্তমানে বাগানে কাটা আমগাছগুলি দেখে কাশেম হা-হুতাশ করে দু:চিন্তায় ভুগছেন। এবিষয়ে দুপুরের দিকে স্থানীয় থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবি//দৈনিক দেশতথ্য//২ ফেব্রুয়ারী,২০২২//
ভোলার মনপুরায় নারী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের উদ্যোগে এই নবীন বরণ অনষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৩ মার্চ) বেলা ১১ টায় মনোয়ারা বেগম মহিলা কলেজের হল রুমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের গ্রন্থাগারিক সীমান্ত হেলাল’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ. কে. এম শাহজাহান মিয়া। নবীন বরন অনুষ্ঠানে কলেজের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কৃষিশিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মাহবুবুল আলম শাহীন, বাংলা বিভাগের জুড়ান চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী রুনা বেগম ও পবিত্র গীতা পাঠ করেন দ্বাদশ শেনীর ছাত্রী সাথী রানী সাহা। এসময় দ্বাদশ শ্রেনীর ছাত্রীরা একাদশ শ্রেনীর ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিমা বেগম। এবং একাদশ শ্রেনীর ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আফিয়া খাতুন অর্পিতা। আলোচনা সভা শেষে কলেজের ছাত্রী ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবি//দৈনিক দেশতথ্য//২ ফেব্রুয়ারী,২০২২//
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যেবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। কর্মসূচীর শুরুতে জেলার ৬ উপজেলা থেকে আসা নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল সমাবেশ স্থলে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এম মজিদ, সাবেক সাংসদ এম এ ওহাব, সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ করে। দ্রব্যমুল্যের এই উর্দ্ধগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে ফেরেশতাকে দিয়েও যদি নির্বাচন কমিশন গঠন করা হয় তবু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণের দাবীর মুখে এই কমিশন পদত্যাগ করতে বাধ্য করবে। আপনারা নিশ্চিত থাকেন শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি আগামীতে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবি//দৈনিক দেশতথ্য//২ ফেব্রুয়ারী,২০২২//
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সরকারের মাথাপিছু আয় নাকি বেড়ে গেছে, এটা তো মাথাপিছু আয় না, এটা হলো লুটেরা সরকারের বানানো আয়। আজ সাধারণ মানুষের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। সরকারের কোন নজর নেই। তিনি বলেন, সংসদে আমি বলেছিলাম বাজারে আগুন। এই যে ভয়াবহ করোনা গেল কত মানুষ চাকরি হারিয়েছে, কত মানুষ বেকার হয়েছে, পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে, আজকে অনেকের ঘরে চাল নেই, তারা ঘরের ভাড়া দিতে পারেনা, শেখ হাসিনা আপনি জবাব দেন, আপনি কোনো জবাব দিতে পারেননি। বুধবার (২ মার্চ) দুপুরে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপির আরও বলেন, যখন আমরা ছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল তখন চালের দাম ১৭ থেকে ২০টাকা কেজি, আর এখন সেই চালের দাম বাড়িয়েছে ৭০ টাকা কেজিতে। ৭০ টাকা কেজি চাল প্রধানমন্ত্রী আপনি কিনে খেতে পারেন, সাধারণ মানুষ কিনে খেতে পারেনা। আমাদের সময় পেঁয়াজের দাম ছিল ৮ টাকা কেজিতে, এখন সেই পেঁয়াজের দাম বাড়িয়েছে ৫৫ টাকা করে, সেই পেঁয়াজ দিয়ে আপনার বাসায় রান্না হয়। আপনি মশকারা করে বলতে পারেন রান্নায় পেঁয়াজ খাওয়া কমাইয়া দেন, জনগণের সাথে মশকারা করবেন না। পরিস্কার করে বলতে চাই জনগণের সাথে মশকারা করার মাশুল কিন্তু দিতে হবে। আপনারা দেখেছেন জনগনের সাথে মশকারা করার ফলে ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছেন ক্ষমতায় আসতে পারেন নাই। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খন্দকার মাকসুদ আলম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এবি//দৈনিক দেশতথ্য//২ ফেব্রুয়ারী,২০২২//
কম্পিউটার বেইজড মুদ্রণ ব্যবস্থার কারনে বিলুপ্তির পথে লেটার প্রেস বা ট্রাডেল মেশিন। বিলুপ্ত হতে চললেও কুষ্টিয়ার প্রকাশনা জগতে লেটার প্রেস আজও বেশ স্মরণীয় হয়ে আছে। এখানকার...
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৮ নং ধানখোলা ইউপিতে ১৯৫৫ সালে ৪০১ একর জমি নিয়ে চিৎলা ভিত্তি পাটবীজ খামার প্রতিষ্ঠিত হয়। এলাকার বাসিন্দারা বলেছেন এখানে কর্মকর্তাদের যোগ সাজসে গড়ে উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেট। তারা সব কিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে লক্ষ...
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET