সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে: ড. মোমেন
সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি সিলেট-ঢাকা রেল...
সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি সিলেট-ঢাকা রেল...
সারা দেশের ন্যায় সিলেট-৪ আসনে (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এই জনপদের প্রার্থীরা প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করছেন।...
সিলেটে মোবাইল চোরের বড় গ্যাংয়ের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ সুমরার কয়েকটি এলাকা থেকে এ চক্রের...
নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনের সিলেটস্থ বাসায় হঠাৎ হাজির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)- এর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল।...
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)- এর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সাথে এক টেবিলে বৈঠকে বসেছেন সিলেটের বিএনপির রাজনীতিতে দুই প্রভাবশালী নেতা আরিফুল...
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরীর পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে...
বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৩ দিনের গণসংযোগ কর্মসূচীর ২য় দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন কলোনীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর)নগরীর বিভিন্ন স্হানে জনসংযোগকালে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এই সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। দেশের গণতন্ত্রকে হত্যা করে এখন নির্বাচনের নামে নাটক চলছে। শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধিনে দেশে কোন সুষ্ট নির্বাচন হতে পারে না এটি এখন সর্বজন স্বীকৃত। ডামী এই প্রহসনের নির্বাচন দিয়ে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে, সকল গণতান্ত্রির রাষ্ট্রের কাছে বাংলাদেশ আজ প্রশ্নবৃদ্ধ হচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। দেশর মানুষ এই নির্বাচনে অংশ নেব না। এমন পরিস্থিতিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। এ জন্য দেশকে বাঁচাতে হলে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য চলমান অসহযোগ আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ভাবে সামিল হতে হবে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, ৪ ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, ৪নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড এর সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান মাছুম, প্রচার সম্পাদক রায়হান উদদীন রাজু, সহ যুব বিষয়ক সম্পাদক শামিম আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক রুহেল উদ্দিন, আবদুল করিম, মোহাম্মদ আলী প্রমুখ। সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৭,২০২৩//
আর মাত্র ১০ দিন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের ন্যায় সিলেট-৪ আসনে (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আসনের প্রতিটি জনপদে প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করছেন। শেষ মুহুর্তের প্রচারণায় নৌকা এবং সোনালি আশ প্রতীকই জনগনের কাছে এগিয়ে রয়েছে। এ আসনের ৬ বারের এমপি ইমরান আহমদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে অনেকটাই ভোটের মাঠে এগিয়ে রয়েছেন। ইমরান আহমদ বর্তমানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৬ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন। বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব ১৯৪৮ সালের ২২ ফেব্রুয়ারি ভারতের আম্বালায় জন্মগ্রহণ করেন। তার পিতা ক্যাপ্টেন রশিদ আহমেদ ও মাতা কমরুন নেছা। শিক্ষা জীবনে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। তার সহধর্মিণী স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য বীরমুক্তিযোদ্ধা ড. নাসরিন আহমদ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে ২ লাখ ২৩ হাজার ৬৭২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ইমরান আহমদ। একাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় প্রথমে তিনি প্রতিমন্ত্রী পরে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নাজিম কামরান চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এই আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। স্হানীয় ভোটাররা জানান, ইমরান আহমদ ইতোমধ্যে ৬ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। একাদশ জাতীয় সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বর্ষীয়ান এই রাজনীতিবিদের সামনে সুযোগ রয়েছে নতুন রেকর্ড গড়ার। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি নির্বাচিত হলে সপ্তমবারের মতো সিলেট-৪ আসনে সংসদ সদস্য হবেন, যা সিলেট বিভাগে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ। পাথর খোয়ারী খোলাসহ পরিবেশ বান্ধব সিলেট ৪ আসন গড়ার স্বপ্ন নিয়ে প্রার্থী হওয়া তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদিক মো: আবুল হোসেন আসনের প্রতিটি এলাকায় তার কর্মী সমর্থক নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ দুজন ছাড়া আর কোন প্রার্থীর প্রচারণা চোখে পড়েনি। আলাপকালে আবুল হোসেন বলেন, কিশোর বয়স থেকে এলাকার প্রতি আমার আলাদা মমত্ববোধ রয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজ জন্ম ভূমিকে নিয়ে প্রাধান্য দিয়েছি। আজ ও নিজ এলাকাকে নিয়ে কিছু করার স্বপ্ন দেখি। আসন্ন নির্বাচনে আসনের প্রতিটি মানুষের শুধু মৌলিক অধিকার নয়, তাদের সুষ্ঠু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ একটি আলোকিত ও উন্নয়ন সম্ভাবনায় আসন গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই। প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, সিলেট ৪-এর উন্নয়নের পূর্ণ অংশীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই আসনের জনগণ। এই আসনের জনগণ ছয়বার আমাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। তার পুরস্কার স্বরূপ শেখ হাসিনা আমাকে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে সিলেটবাসীকে উপহার দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি সিলেট ৪-এর জনগণ পুনরায় শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৩২ সিলেট-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ১২৩ জন। তন্মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ১১০ জন, নারী ২ লাখ ২৯ হাজার ১২ জন, এবং ১ জন হিজড়া ভোটার।সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ জন প্রার্থী। তন্মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন কামরান (মিনার), এবং তৃণমূল বিএনপির মো. আবুল হোসেন (সোনালী আঁশ)। সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৭,২০২৩//
কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় একটি গরুর খামার থেকে ৯ টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে শেষ সম্বলটুকু হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন খামারী নুর ইসলাম (৬০)। বুধবার ভোরারাতে উপজেলার পশ্চিম রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া এসব গরুর মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার খামারীরা। খামারী নুর ইসলাম জানান, তার খামারে ৫ টি ফ্রিজিয়ান জাতের অষ্ট্রেলিয়ান ও ৫ টি দেশী গরু ছিল। মঙ্গলবার গভীর রাতেও তিনি তার ঘর থেকে বের হয়ে খামারে গরু দেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি খামারের দরজা ভাঙ্গা এবং ১ টি বাছুর ছাড়া বাকি গরুগুলো না দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। (লাইব্রেরীতে নিতে হবে।) সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৭,২০২৩//
কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ভাড়াটিয়া বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে লাকী বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা...
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET