সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন...
সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন...
কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে সোহাগ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে উপজেলার...
কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন কাউকে পেছনে...
দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’র ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয় কুষ্টিয়ায়। রবিবার বেলা...
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে সবজির সাথে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ । রোববার দুপুরে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর...
কুষ্টিয়ার কুমারখালীতে মাদকাসক্ত বখাটের বিরুদ্ধে দুই কলেজছাত্রীর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে একজন ছাত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য...
ঝিনাইদহে মরমি কবি পাগল কানাইয়ের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজার প্রাঙ্গণে এ মুর্যাল...
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) দেবব্রত রায় জানান, রবিবার সকাল ৬ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন (২৬) নামের একজন নিহত হয়। নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে। লিখন কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থল ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হয়েছিলেন তিনি। অপরদিকে সকাল সাড়ে ৮টার একই মহাসড়কের সামান্য অদূরে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। নিহত আবদুর রউফ লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে। সকালে কাজের জন্য শহরের দিকে যাচ্ছিলেন রউফ। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১২ মার্চ ২০২৩
"৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে" পল্লীবন্ধু এরশাদের এই স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক সম্মেলনের পরিচালনা করেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল। কেন্দ্রীয় কৃষক পার্টির সহ সভাপতি ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটুর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন(সিআইপি)। দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, জাতীয় পার্টির সাহিত্য ও কৃষি বিষয়ক সম্পাদক এ্যাড: খন্দকার ফায়েকুজ্জামান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হুমায়ন কবির শাওন। দ্বি-বার্ষিক সম্মেলনে পবিত্র কোরআন তেলওয়াত করেন,কুষ্টিয়া জেলা জাতীয় ওলামা পার্টির আহবায়ক মাওলানা মো: লিয়াকত আলী। এছাড়া দ্বি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন,কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি সিরাজুল ইসলাম চাদু, রিনা নাসরিন, পারভেজ মাজমাদার, সদস্য সচিব এস এম আনোয়ার, খোকসা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরিফুর রহমান নিলা ও সাধারণ সম্পাদক আইন উদ্দিন মাষ্টার, কুমারখালি উপজেলার জাতীয় পার্টির সহ সভাপতি এস কে রবিউল, দৌলতপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান হানিফ, মিরপুর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক শামীম মন্ডল সহ জেলা উপজেলার নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সবার সম্মতিতে আগামী দুই বছরের জন্য ১১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে নাফিজ আহমেদ খান টিটু এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল এর নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন(সিআইপি)। খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ মার্চ ২০২৩
বিদ্যুতের লাইন বন্ধ করে উন্নয়ন কাজ করছিলেন ঠিকাদারের শ্রমিকরা। বেলা দুইটা পর্যন্ত বিদ্যুত সংযোগ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু বিদ্যুত অফিস থেকে দেড়টার দিকে লাইন চালু করে দেয়। এতে বিদ্যুতায়িত হয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় গুরুতরু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হেডমিস্ত্রি। শনিবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খোকনমোড় এলাকার এদুর্ঘটনা ঘটে। নিহত লাইনম্যানের নাম মো. মানিক হোসেন (৪০)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আর আহত হেডমিস্ত্রি একই এলাকার মৃত তছলেম হোসেনের ছেলে রাজু হোসেন (৪৫)। জানা যায়, কুমারখালীর ওয়েস্ট জোন পাওয়ার ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ( ওজোপাডিকোলি) পৌরসভার খোকনমোড় এলাকায় উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা। উন্নয়ন কাজের জন্য বেলা দুইটা পর্যন্ত বিদ্যুত লাইন বন্ধ রাখার কথা বলেছিলেন সহকারী প্রকৌশলী মো. রাজু হোসেন। কাজ চলাকালীন সময়ে শ্রমিকদের সাথে একাধিকবার মুঠোফোনে রাজুর সাথে কথা হয়েছিল শ্রমিকদের। কিন্তু বেলা দেড়টার দিকে লাইন চালু হলে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান মানিক ও হেডমিস্ত্রি রাজু গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার রাজুকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে শ্রমিক রফিকুল ইসলাম বলেন, তারা খোকনমোড়ে কাজ করছিলেন। রাজু স্যারের সাথে তাদের বারবার কথা হচ্ছিল। দুইটা পর্যন্ত লাইন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আগেই লাইন চালু হলে দুর্ঘটনায় মানিক মারা যায় এবং হেডমিস্ত্রি আহত হন। জানতে চাইলে মুঠোফোনে কাজের ঠিকাদার ময়েজ উদ্দিন বলেন, তিনি অন্য সাইডের কাজে ছিলেন। লাইন বন্ধ রাখার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই লাইন চালু হওয়ায় এদুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে কুমারখালী ওজোপাডিকোলি'র প্রকৌশলী মো. মখলেছুর রহমান ও সহকারী প্রকৌশলী রাজু হোসেন বলেন, এক অঞ্চলের লাইন বন্ধ করে শ্রমিকরা অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, বিদ্যুত অফিস দুইটার পরিবর্তে দেড়টার দিকে লাইন চালু করায় এদুর্ঘটনা ঘটেছে।অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ মার্চ ২০২৩
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET