দেশতথ্য ঢাকা অফিস

দেশতথ্য ঢাকা অফিস

আম প্যাকেজিং ব্যবস্থা না থাকায় লোকসানের মুখে চাষীরা

আম প্যাকেজিং ব্যবস্থা না থাকায় লোকসানের মুখে চাষীরা

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ জেলার সাপাহার উপজেলা আমের বানিজ্যিক রাজধানী হিসেবে দেশ ও বিদেশে বেশ খ্যাতিলাভ করেছে। উপজেলায় ফল-সবজি প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং...

মনপুরায় অসহায় কৃষকদের মাঝে সাইলো বিতরন

মনপুরায় অসহায় কৃষকদের মাঝে সাইলো বিতরন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা): মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ হাজার ৪ শত গরীবঅসহায় কৃষকদের পরিবারের মাধ্যে সাইলো বিতরন করা হয়েছে। বুধবার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৯টি ওয়ার্ডের দরিদ্র অসহায় কৃষকদের মাঝে সাইলো বিতরন করা হয়। সাইলো বিতরনের সময়উপস্থিত ছিলেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, ট্যাগ অফিসার মোঃ মোকাম্মেল হক ,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, ইউপি সচিব রুমন চন্দ্র দেসহ ইউপি সদস্যবৃন্দ। দৈনিক দেশতথ্য//এল//

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আমেনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়া - মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ সড়কের খয়েরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার আমলা ইউপির খয়েরপুর গোরস্থান পাড়ার  মুক্তার আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা উল্লেখিত স্থানে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল এর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৈনিক দেশতথ্য//এল//

কুষ্টিয়ায় অপহৃত ছাত্রের পরিবারের কাছে মুক্তিপণ দাবি

কুষ্টিয়ায় অপহৃত ছাত্রের পরিবারের কাছে মুক্তিপণ দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অপহরণের পর তিন দিন পেরিয়ে গেলেও অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈমের (১৩) খোঁজ মেলেনি। এরই মধ্যে কয়েক দফা মোবাইলে ফোন করে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা।গত রবিবার (২৭ মার্চ) বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিচ্ছেন। মোবাইলে ছেলেকে নির্যাতনের অডিও শোনাচ্ছেন। আদরের সন্তানকে না পেয়ে পাগল প্রায় নাঈমের পিতা-মাতা। ছেলেকে ফিরে পেতে বার বার র‌্যাব-পুলিশের কাছে ছুটে যাচ্ছেন। পুলিশ বলছে নাঈমকে উদ্ধারে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে নেমেছেন। কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান মোঃ নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। নাঈমের মা নাছরিন খাতুন তিন বেলা বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে নাঈমের জন্য খাবার দিয়ে আসেন। সর্বশেষ রবিবার বিকেলে পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ নাঈমের সাক্ষাত হয়। এরপর থেকে তাকে কোথাও  খুঁজে না পেয়ে পরদিন সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের মা নাছরিন খাতুন। তবে নিখোঁজের পর থেকেই মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এরই মধ্যে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে কিছু টাকা দিয়েছে তার পরিবার। নাঈমের পিতা মিল্টন শেখ জানান, মুক্তিপণ দাবি করে ফোন করায় তারা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনসহ তারা সবার সহযোগিতা কামনা করেছেন। এদিকে নাঈম নিখোঁজের পর থেকে আতঙ্কে রয়েছেন মাদ্রাসার সহপাঠী ও শিক্ষকরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছাব্বিরুল আলম জানান, মাদ্রাসা শিক্ষার্থী নাঈম নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করছেন। এ ব্যাপারে কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. ইলিয়াস খান বলেন, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার ও অপহৃত নাঈমকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। দৈনিক দেশতথ্য//এল//

বালিয়াকান্দিতে সজনে ডাটা পাড়তে গিয়ে শিক্ষকের মৃত্যু

বালিয়াকান্দিতে সজনে ডাটা পাড়তে গিয়ে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: বালিয়াকান্দিতে গাছ থেকে সজনে ডাটা পাড়তে গিয়ে শেখ সাধি মন্ডল (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। শেখ সাধি মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মোতালেব মোন্ডলের ছেলে। তিনি সোনাইকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।গতকাল বুধবার সকাল সাত টার দিকে তার নিজ বাড়ীর সজনা গাছ থেকে সজনা পারতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে তার মৃত্যু হয়।তার পরিবারসুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মোতালেব মোন্ডলের ছেলেশেখ সাধি মন্ডল তার নিজ বাড়ীর সজনা গাছ হতে সজনে ডাটা পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি সদর হাসপাতালে পরে ফরিদপুর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুমারখালীতে জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

কুমারখালীতে জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ছাগল ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ১০জন জেলের মাঝে ২টি করে মোট ২০টি ছাগল ও ৪০ কেজি করে খাবার বিতরণ করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু উপস্থিত ছিলেন। দৈনিক দেশতথ্য//এল//

বালিয়াকান্দিতে বাড়ীর পথ বন্ধ করার অভিযোগ

বালিয়াকান্দিতে বাড়ীর পথ বন্ধ করার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি জমাজমির বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ীর পথে ৩দিন বাঁশের বেড়া ও কাঁটা ফেলে পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলীগ্রামে এ ঘটনা ঘটে।গতকাল বুধবার সকালে সরজমিনে গেলে বাড়ীর মালিক বড় হিজলী গ্রামের মৃত আলহাজ আজগরআলী মন্ডলের ছেলে ও বড়হিজলী আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক আউয়াল মাষ্টার জানান, আমারপ্রতিপক্ষ বড় হিজলী গ্রামের মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে হাবিবুর রহমান, লিটন হোসেন, টিটোন হোসেন ও হাফিজ মন্ডলের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে আমার বাড়ীর যাতায়াতের পথে বাঁশের বেড়া ও কাঁটা ফেলে বাড়ীতেআসা যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এই বাঁশের বেড়া ও কাঁটা ফেলে রাখার কারণে আমার বাড়ীর পরিবারের লোকজনসহ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেনা। এমন কি মাঠের পেঁয়াজ ফসল বাড়ীতে আনতে পারছি না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওবালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। দৈনিক দেশতথ্য//এল//

নির্বাচিত সরকার উৎখাত করে বিএনপি ক্ষমতায় আসতে চায়: ইনু

নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি আন্দোলনের নামে নির্বাচিত সাংবিধানিক সরকার উৎখাত করে নিজেদের ক্ষমতার গ্যারান্টি চায়। আর বিএনপির ক্ষমতায়ন মানে তালেবানের কাছে, সাম্প্রদায়িক শক্তির কাছে দেশকে ইজারা দেওয়া। তিনি বলেন আজকে দেশবাসির উচিৎ বিএনপির ভোটের আগে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি চাওয়ার চক্রান্তের মেকাবিলা করা। বুধবার সকালে তার নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মিটন মাধ্যমিক ও প্রথামিক বিদ্যালয়ের দুটি নবনির্মিত ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জাসদ সভাপতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, বিএনপি অভিযোগ করছে উন্নয়েনর নামে নাকি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। তাহলেও পদ্মা সেতু, কর্নফুলি নদীর সুড়ঙ্গ পথ, মেট্রোরেল বা ১৩শ’ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হলো কি করে। তিনি বলেন বাজারে পাযাপ্ত মজুদ থাকার পরও দ্রব্যমুল্যের উর্ধ্বগতি। তাই, জঙ্গী দমনের মতোই বাজার সিন্ডিকেটকেও দমন এবং ধ্বংসকরতে হবে। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, জেলা প্রচার সম্পাদক কারশেদ আলম,মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখসহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। দৈনিক দেশতথ্য//এল//

ঢাকা ছেড়ে পালালেন কলকাতার মীর!

ঢাকা ছেড়ে পালালেন কলকাতার মীর!

স্টাফ রিপোর্টার:কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। সম্প্রতি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজে তিনি বাংলাদেশে এসেছেন। ভ্লগিং...

পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিয়ের ছয় নম্বরে বাংলাদেশ

পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিয়ের ছয় নম্বরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দুই দলেরই সমান ৯৩ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের মারপ্যাঁচে...

Page 1745 of 1840 1 … 1,744 1,745 1,746 … 1,840

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist