প্রধান খবর

প্রধান-খবর

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে...

Read more

বাংলাদেশ ছাড়ল রোহিঙ্গা নেতা মুহিবুল্লার পরিবার

কক্সবাজার প্রতিনিধি:রোহিঙ্গা সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত রোহিঙ্গা মুহিবুল্লাহর পরিবারের সদস্যরা কানাডার...

Read more

কুষ্টিয়ায় কাউন্সিলর শিক্ষককে পেটালেন

প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কুষ্টিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে প্রহারের অভিযোগ উঠেছে কুষ্টিয়া পৌর সভার কাউন্সিলর আসাদুর রহমান আশার বিরুদ্ধে। বৃহস্পতিবার...

Read more

শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশুরা সমাজের বোঝা নয় : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশু বা মানুষরা সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তারা এই সমাজেরই অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ...

Read more

সাপাহারে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরচালক নিহত

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বালু বোঝাই ট্রাক্টর ও মালামাল বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ওমর ফারুক (৩৮) নামে একট্রাক্টর চালক নিহতহয়েছেন। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে সাপাহার-সরাইগাছী সড়কের বাসুলডাঙ্গা এলাকায় এই দূঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক জেলার মান্দা উপজেলার চকবাপন গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে। তিনি সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আবুল কামাল এর জামাই। তিনি শ্বশুর বাড়িতে বসবাস করে ট্রাক্টর চালাতেন। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বুধবার বেলা১১টার দিকে জেলার পোরশা উপজেলার সরাইগাছী মোড় থেকে বালু বোঝাই ট্রাক্টর সাপাহারের দিকে যাচ্ছিল। এ সময় বাসুলডাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকেআসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাক ও ট্রাক্টরটি রাস্তার পাশে বাঁশঝাড়ে আটকে যায়। ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগীপালিয়ে যায়।এসময় ট্রাক্টরের চালক ওমর ফারুক গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহারউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে স্থানান্তর করা হলে পথিমধ্যে তিনি মারা যান। ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তুর করা হবে। ঘটনারপর ট্রাক ও ট্রাক্টর দুটি জব্দ করা হয়। দৈনিক দেশতথ্য//এল//

Read more

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আমেনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়া - মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ সড়কের খয়েরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার আমলা ইউপির খয়েরপুর গোরস্থান পাড়ার  মুক্তার আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা উল্লেখিত স্থানে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল এর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৈনিক দেশতথ্য//এল//

Read more

কুষ্টিয়ায় অপহৃত ছাত্রের পরিবারের কাছে মুক্তিপণ দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অপহরণের পর তিন দিন পেরিয়ে গেলেও অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈমের (১৩) খোঁজ মেলেনি। এরই মধ্যে কয়েক দফা মোবাইলে ফোন করে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা।গত রবিবার (২৭ মার্চ) বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিচ্ছেন। মোবাইলে ছেলেকে নির্যাতনের অডিও শোনাচ্ছেন। আদরের সন্তানকে না পেয়ে পাগল প্রায় নাঈমের পিতা-মাতা। ছেলেকে ফিরে পেতে বার বার র‌্যাব-পুলিশের কাছে ছুটে যাচ্ছেন। পুলিশ বলছে নাঈমকে উদ্ধারে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে নেমেছেন। কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান মোঃ নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। নাঈমের মা নাছরিন খাতুন তিন বেলা বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে নাঈমের জন্য খাবার দিয়ে আসেন। সর্বশেষ রবিবার বিকেলে পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ নাঈমের সাক্ষাত হয়। এরপর থেকে তাকে কোথাও  খুঁজে না পেয়ে পরদিন সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের মা নাছরিন খাতুন। তবে নিখোঁজের পর থেকেই মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এরই মধ্যে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে কিছু টাকা দিয়েছে তার পরিবার। নাঈমের পিতা মিল্টন শেখ জানান, মুক্তিপণ দাবি করে ফোন করায় তারা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনসহ তারা সবার সহযোগিতা কামনা করেছেন। এদিকে নাঈম নিখোঁজের পর থেকে আতঙ্কে রয়েছেন মাদ্রাসার সহপাঠী ও শিক্ষকরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছাব্বিরুল আলম জানান, মাদ্রাসা শিক্ষার্থী নাঈম নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করছেন। এ ব্যাপারে কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. ইলিয়াস খান বলেন, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার ও অপহৃত নাঈমকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। দৈনিক দেশতথ্য//এল//

Read more

বালিয়াকান্দিতে সজনে ডাটা পাড়তে গিয়ে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: বালিয়াকান্দিতে গাছ থেকে সজনে ডাটা পাড়তে গিয়ে শেখ সাধি মন্ডল (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। শেখ সাধি মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মোতালেব মোন্ডলের ছেলে। তিনি সোনাইকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।গতকাল বুধবার সকাল সাত টার দিকে তার নিজ বাড়ীর সজনা গাছ থেকে সজনা পারতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে তার মৃত্যু হয়।তার পরিবারসুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মোতালেব মোন্ডলের ছেলেশেখ সাধি মন্ডল তার নিজ বাড়ীর সজনা গাছ হতে সজনে ডাটা পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি সদর হাসপাতালে পরে ফরিদপুর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Read more
Page 729 of 836 1 … 728 729 730 … 836

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist