Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় দু:শ্চিন্তাগ্রস্ত কৃষক, কোটি টাকার ক্ষতি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 14 August, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় দু:শ্চিন্তাগ্রস্ত কৃষক, কোটি টাকার ক্ষতি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পটুয়াখালীর কলাপাড়া উপকূলে বিরামহীন অতি বর্ষণে
সৃষ্ট জলাবদ্ধতায় কৃষকের স্বপ্ন ভেঙ্গে গেছে, দু:শ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষক।

চাষাবাদের মৌসুমে প্রকৃতির বৈরীতায় কৃষকের উফশী আমন, গুটি
স্বর্না বীজতলা, শাক শবজি, অসময়ের তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত
হয়েছে। জেলার উপকূলে প্রায় ৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। কৃষি
অর্থনীতির কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর ক্ষতিগ্রস্ত
কৃষকের এ তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকের
পাশে দাড়ানোর উদ্দোগ নিয়েছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

জানা যায়, ধার-দেনা করে ১২ বিঘা জমিতে আবাদের জন্য গুটি স্বর্ণা জাতের
ধানের বীজতলা করেছিলেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেহপুর গ্রামের
কৃষক হেদায়েত আলী হাওলাদার (৬৫)। বিরামহীন ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায়
তার বীজতলাটি নষ্ট হয়ে গেছে। অধিকাংশ চারা পঁচে শ্যাওলা ধরে গেছে। এক শতক
জমিতেও রোপনের সুযোগ নেই। এতে তার অন্তত: কুড়ি হাজার টাকার ক্ষতি হয়েছে।
আবার কীভাবে বীজধান কিনে নতুন বীজতলা করবেন তা বুঝে উঠতে পারছেন না তিনি।
চরম হতাশায় পড়েছেন একই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের কৃষক ইয়াসিন আলী।
বৃষ্টির আগেই ১০ বিঘা জমিতে আমন চারা রোপন করেছিলেন তিনি। সদ্য রোপন করা
চারাসহ ক্ষেতটি পানিতে ডুবেছিল প্রায় এক সপ্তাহ। এখন অধিকাংশ চারায় পঁচন
ধরেছে। পানি-কাঁদার সঙ্গে লেপটে গেছে আমন চারা। এ বর্গাচাষী এখন দিশেহারা
হয়ে পড়েছেন। কীভাবে ফের চারা সংগ্রহ করবেন তা ভেবে তার রাতের ঘুম হারাম
হয়ে গেছে। এভাবে কলাপাড়া উপজেলা ১২টি ইউনিয়নের শতকরা ৮০ ভাগ কৃষকের আমন
বীজতলা ও সদ্য রোপন করা আমন চারা নষ্ট হয়ে গেছে।

কুমিরমারা গ্রামের কৃষক সুলতান গাজী জানান, বীজতলা নষ্ট হয়ে গেলেও নতুন
করে বীজতলা করার মতো বীজধান নেই অধিকাংশ কৃষকের। ধান কেনার মতো সঙ্গতিও
নেই বলে তাদের দাবি। এছাড়া ক্ষেতে জমানো পানি যতটুকু নামে তা আবার
স্লুইসের গেট ভাঙ্গা থাকায় জোয়ারের সময় নদীর পানি ভিতরে প্রবেশ করছে। ফের
আমন আবাদ নিয়ে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, বৃষ্টির জমানো পানিতে
কৃষকের ব্রি-৫১, ৫২,৭৬ জাতের ধানের বীজতলা বেশি ক্ষতি হয়েছে। বাকিসব কম
ক্ষতি হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতি
নির্ধারণ করে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে পাঠানো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম বলেন,
’জেলায় ৫৭০০ কৃষক অতিবর্ষনে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার
১২৯৭ হেক্টর আমন বীজতলার মধ্যে ৬০ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে,
১৪৮০০ আমন ক্ষেতের মধ্যে ২৫ হেক্টর, ৫১০০ হেক্টর শাক সবজি ক্ষেতের মধ্যে
৪০ হেক্টর এবং ১২৫ হেক্টর অসময়ের তরমুজ ক্ষেতের মধ্যে ০.৫ হেক্টর ক্ষেত
ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে টাকার অংকে ৯৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।’

নজরুল ইসলাম আরও বলেন, ’আমি নিজের উদ্দোগে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ধান
গবেষনা ইনষ্টিটিউটের কাছে ১ টন বীজ চেয়েছি। তারা আমাদের দেয়ার ব্যাপারে
আশ্বস্ত করেছে। এটি পেলে আগামী ১ সপ্তাহের মধ্যে অন্তত: ৫০০ ক্ষতিগ্রস্ত
কৃষককে ২ কেজি করে বীজ বিনামূল্যে দিতে পারবো।’

দৈনিক দেশতথ্য//এইচ//

Tags: অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় দু:শ্চিন্তাগ্রস্ত কৃষককোটি টাকার ক্ষতি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডিবি পুলিশের জালে ইয়াবাসহ আটক ১

Next Post

পালিয়ে যাওয়া চিকিৎসক সোহেলসহ ১৭ জন জঙ্গি আটক

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
পালিয়ে যাওয়া চিকিৎসক সোহেলসহ ১৭ জন জঙ্গি আটক

পালিয়ে যাওয়া চিকিৎসক সোহেলসহ ১৭ জন জঙ্গি আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist