Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অপরুপ সাজে ফুলতলা ও রাজকী চা বাগান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 3 October, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
অপরুপ সাজে ফুলতলা ও রাজকী চা বাগান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দু’টি পাতা একটি কুঁড়ির দেশখ্যাত পাহাড় টিলা জলাভূমি আর হাওরাঞ্চলে বেষ্টিত অপরুপ সৌন্দর্যের লীলাভূমি পর্যটকদের আকর্ষণীয় স্থান মৌলভীবাজার জেলা। জুড়ী ২০০৪ সালের ২৬ আগস্ট দেশের ৪৭১ তম উপজেলা হিসেবে গেজেটভুক্ত হয় উপজেলায়। নবগঠিত জুড়ী উপজেলার সর্বদক্ষিণ প্রান্তে হযরত শাহ নিমাত্রা (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত ফুলতলা ইউনিয়ন এর অবস্থান। ইউনিয়নটির মোট ভৌগলিক আয়তনের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে দি নিউ সিলেট টি কোম্পানির ফুলতলা চা বাগান ও ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের রাজকী চা বাগান। এখানকার যত দূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ, এ যেন এক অফুরন্ত সবুজের সমারোহ। সারি সারি চায়ের টিলা, আঁকাবাঁকা রোমাঞ্চকর পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্য মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে, সাথে আছে নানা প্রজাতির পাখির কলরব। সবমিলিয়ে এখানে গড়ে উঠেছে এক অপূর্ব রুপ বৈচিত্র।

বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ন্যায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গৃহীত ও বাস্তবায়িত হয়েছে। রাস্তাঘাট পুল কালভার্ট ব্রীজ নির্মাণের ফলে এতোঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার দূর্ভোগ লাঘব হয়েছে। লেখাপড়ায় অনগ্রসরতা দূর করতে বেশ কিছুকাল আগেই সরকারীকরণকৃত চুঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ, রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারিকরণ করা হয়েছে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। নতুন করে স্থাপিত হয়েছে এলবিন টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চা জনগোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের বাসনাকে বাস্তব রুপে প্রতিষ্ঠিত দানে ২০১০ সালে স্থাপিত রাজকী এলবিন টিলা মুক্তিযোদ্ধা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করা হয়েছে।
বাগান দু’টি ও তাদের ডিভিশনসমূহে বসবাসকারী মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হচ্ছে -চা। ভোরে লাইন সর্দারের ডাকে বিভিন্ন লাইনের মা-বোনেরা ও পুরুষ শ্রমিকেরা রওয়ানা হন কোম্পানির কাজে। কোম্পানির কাজ বলতে এখানে চা গাছের চারা পরিচর্যা, কীটনাশক প্রয়োগ, আগাছা নিংড়ানো, চা গাছের উপরের দিক সুনির্দিষ্ট মাপে সমানভাবে ছেটে দেওয়া ইত্যাদিকে বোঝায়। তবে চা বাগানের সবচেয়ে দর্শনীয় দৃশ্য হলো চা পাতা তোলার দৃশ্য, নির্দিষ্ট সময়ান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও তদারকিতে চলে চা পাতা তোলার কাজ। দেখতে বেশ সহজ মনে হলেও কাজটি যথেষ্টই সতর্কতা ও দক্ষতার সাথে করতে হয়। যদি চায়ের স্বাদ কেউ ঠিকঠাক পেতে চায়। উত্তোলিত চা পাতা নির্দিষ্ট মাত্রায় শুকিয়ে নিয়ে উন্নত মানের মেশিনের সাহায্যে গুঁড়ো করে প্যাকেটজাত করা পর্যন্ত সে এক বিশাল কর্মযজ্ঞের প্রতিফলন।
এমনই কষ্টার্জিত পারিশ্রমিকে চলে শ্রমিকের জীবন সংসার, জুটে দুমুঠো ভাত, এক খন্ড কাপড় কিংবা অবুঝ শিশুর প্রিয় কমদামি খেলনাটি। চা বাগানের কাজের ফাঁকে ব্যক্তিগত উদ্যোগে ধান, সবজি, পান ইত্যাদি চাষ করেন অনেকেই। হাঁস, মুরগী, গরু, ছাগল আর কবুতর পালনেও সমানভাবে আগ্রহী এখানকার বাসিন্দারা।

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯ হাজার ৬৭১ জন মানুষ বসবাস করেন । যার মধ্যে একটি বিশাল অংশ বাস করেন ফুলতলা ও রাজকী চা বাগানে। ফুলতলা চা বাগানের লোকসংখ্যা ৩৪৩৭ জন তাদের মধ্যে শ্রমিক হচ্ছেন ১২৭১ জন। তাছাড়া রাজকী চা বাগানে ৫২০০ জন এবং শ্রমিক সংখ্যা ৯৪০ জন।

দেশের পর্যটন শিল্পে বিশাল একটি অংশজুড়ে আছে চা বাগান। চা বাগান মানেই যেন অপার সৌন্দর্যের হাতছানি, যেন স্নিগ্ধতার পরশছোঁয়া একরাশ অবসর। যেখানে নিমেশেই জুড়িয়ে যায় চোখ, অচিরেই ভরে ওঠে মন সবুজে সবুজে ডাকা চারিদিক। যতদূর চোখ যায় সমান আকৃতির চা গাছগুলো দেখতে দেখতে যেন নেশা ধরে যায়, এইসব ভালোলাগা ভালবাসায় মুগ্ধতায় অনন্য দৃষ্টান্ত জুড়ী উপজেলা।

দৈনিক দেশতথ্য//এইচ/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় টিসিবি পণ্য পাচারকালে আটক ১

Next Post

কুয়াকাটায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
কুয়াকাটায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কুয়াকাটায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist