Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অবশেষে জাতিয়াতির টাকা ফেরৎ দিল সাউথইস্ট ব্যাংক

সাইফুল by সাইফুল
Sunday, 7 November, 2021.
in প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
অবশেষে জাতিয়াতির টাকা ফেরৎ দিল সাউথইস্ট ব্যাংক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ‘‘সৈয়দ মাছ-উদ-রুমী সেতুুর’’ টোল জাতিয়াতির টাকা ফেরৎ দিল সাউথইস্ট ব্যাংক । কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ৮ম কিলোমিটারে অবস্থিত ‘‘সৈয়দ মাছ-উদ-রুমী সেতুুর’’ টোল আদায়ের জন্য মেসার্স দৃষ্টি এন্টারপ্রাইজ এর সঙ্গে ৩ বছরের মেয়াদে ১২ কিস্তিতে পরিশোধ সাপেক্ষে চুক্তি সম্পাদন পূর্বক কার্যাদেশ প্রদান করা হয়। চুক্তি মোতাবেক সংশ্লিষ্ট ঠিকাদার ইজারার দুই কিস্তির সমপরিমাণ টাকা নিরাপত্তা জামানত হিসেবে দুইটি পে-অর্ডার যা সাউথইস্ট ব্যাংক, কুষ্টিয়া শাখা কর্তৃক ইস্যুকৃত (১,২৫,৪৭,২৬৫/-+১,২৫,৪৭,২৬৫/-) = ২,৫০,৯৪,৫৩০/- টাকা অত্র দপ্তরের জমা প্রদান করেন। এরপর সংশ্লিষ্ট ব্যাংক হতে পে-অর্ডারের সত্যতা যাচাই করে কুষ্টিয়া সড়ক বিভাগের কোষাগারে জমা রাখা হয়। ইজারাদার পর্যায়ক্রমিক ভাবে ১ম কিস্তি হতে ৯ম কিস্তির সম্পূর্ণ টাকা এবং ১০ম কিস্তির আংশিক টাকা পরিশোধ করেন। এরপর ১০ম কিস্তির আংশিক এবং ১১তম ও ১২তম কিস্তির সম্পূর্ণ টাকা পরিশোধের জন্য ইজারাদারকে বার বার তাগাদা প্রদান করা হয়। কিন্তু ইজারাদার উক্ত কিস্তির টাকা পরিশোধ না করায় উর্ধ্বতন কর্তৃপক্ষ ইজারাদারের জমাকৃত জামানত হতে কিস্তির টাকা সমন্বয়ের জন্য নির্দেশনা প্রদান করেন। এর প্রেক্ষিতে গত ২৯/০৬/২০২১ তারিখে উক্ত পে-অর্ডার দুইটি নগদায়ন করে সরকারী কোষাগারে জমা প্রদানের নিমিত্তে সোনালী ব্যাংক কুষ্টিয়া প্রধান শাখায় জমা প্রদান করা হয়। কিন্তু সোনালী ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক (সাউথইস্ট ব্যাংক) হতে উক্ত পে-অর্ডার কালেকশনে ব্যর্থ হওয়ায় তা অত্র দপ্তরে ফেরত প্রদান করলে পে-অর্ডার জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে কুষ্টিয়া সড়ক বিভাগ সংশ্লিষ্ট ইজারাদার ও ব্যাংককে উক্ত টাকা পরিশোধের জন্য পত্র প্রেরণ করে। কিন্তু তারা সে টাকা পরিশোধ না করায় কুষ্টিয়া সড়ক বিভাগ ইজারাদার মেসার্স দৃষ্টি এন্টারপ্রাইজ ও সাউথইস্ট ব্যাংক, কুষ্টিয়ার বিরুদ্ধে ২০২১ সালের ৪ জুলাই কুষ্টিয়া সদর থানায় অভিযোগ দায়ের করেন এবং বিজ্ঞ সরকারী কৌশলী, কুষ্টিয়াকে মামলা দায়েরের জন্য অনুরোধ করা হয়। যেহেতু বিষয়টি দুদক কর্তৃক তদন্তের তফসিলভুক্ত, সেহেতু উপ-পরিচালক, সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়া বরাবর প্রেরণ করা হয়। বর্তমানে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিষয়টি তদন্ত এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। সর্বশেষ গত ৩ নভেম্বর, সাউথইস্ট ব্যাংক কর্তৃক পে-অর্ডার জালিয়াতির সম্পুর্ন অর্থ ২,৫০,৯৪,৫৩০/- টাকা একটি পে-অর্ডারের মাধ্যমে কুষ্টিয়া সড়ক বিভাগের নিকট জমা দেন। উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক কুষ্টিয়া শাখার বর্তমান ব্যবস্থাপক সোহেল রানা বলেন, পে-অর্ডারের ক্ষেত্রে সব দায় ব্যাংকের হওয়ায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত শেষে তাদের নির্দেশনা মোতাবেক পে-অর্ডারের টাকা ফেরত দেয়া হয়েছে। টোল আদায়কারী ইজারাদার আব্দুল হালিম জানান আমি সময় মত ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংক কেন যথা সময়ে টাকা জমা করেনি তা আমার জানার বাইওে । অথচ দুদকে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে । যা হয়রানী ছাড়া কিছু নয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মাদক সম্রাজ্ঞী কামিনী আটক

Next Post

কুষ্টিয়ায় একজনের ফাঁসি দুই জনের আমৃত্যু কারাদন্ড

Related Posts

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
জাতীয় খবর

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
জাতীয় খবর

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান
প্রধান খবর

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

Next Post
কুষ্টিয়ায় একজনের ফাঁসি দুই জনের আমৃত্যু কারাদন্ড

কুষ্টিয়ায় একজনের ফাঁসি দুই জনের আমৃত্যু কারাদন্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist