Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অবৈধভাবে জমি দখলের দিন ফুরিয়ে আসছে: ভূমিমন্ত্রী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 6 August, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
অবৈধভাবে জমি দখলের দিন ফুরিয়ে আসছে: ভূমিমন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধিঃভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন,অবৈধ ভাবে জমি দখলের দিন ফুরিয়ে আসছে। আগামী সেপ্টেম্বর নাগাদ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া আইন প্রণয়নের জন্য সংসদে পাঠানো সম্ভব হবে। জমি দখল করলে এ আইনে জেল ও জরিমানার ব্যবস্থা আছে ।

রোববার (৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে বিডিএস রোল আউটের মধ্যদিয়ে সারাদেশে আজ (রোববার) থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রায় ১৩০ বছর আগে বাংলাদেশে প্রথম বিজ্ঞানভিত্তিক জরিপ শুরু হয় চট্টগ্রাম থেকেই। এবারও চট্টগ্রামে শুরু হওয়া বিডিএস হবে মাঠে গিয়ে পরিচালিত শেষ জরিপ।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল সার্ভের মূল উদ্দেশ্য অল্প সময়ে সমগ্র বাংলাদেশে ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) তথা ভূ-সম্পদ জরিপ শেষ করা এবং পরবর্তীতে মাঠে গিয়ে সার্ভের প্রয়োজনীয়তা কমিয়ে নিয়ে আসা। এছাড়া কোনো এলাকায় প্রাকৃতিক কারণে বড় ধরনের ভূমির বিচ্যুতি না ঘটলে রিভিশনাল সার্ভের প্রয়োজনীয়তাও থাকবে না ডিজিটাল ম্যাপ পার্টিশনের সুবিধার জন্য।

এর আগে গত বছরের ৩ আগস্ট পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়ন বিডিএস পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছিলেন ভূমিমন্ত্রী। পাইলটের সাফল্যের ওপর ভিত্তি করে আজ চট্টগ্রাম থেকে পূর্ণাঙ্গ বিডিএস কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ভূমিসচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল বারিক, বিডিএস কার্যক্রমের ইডিএলএমএস প্রকল্প পরিচালক জহুরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের জোনাল সেটলমেন্ট অফিসার আফিয়া আখতারসহ ভূমি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রকল্প ও মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দক্ষিণ কোরীয় ভেন্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় রাজনীতিবিদ, স্থানীয় সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

ভূমিসচিব মো. খলিলুর রহমান বলেন, বিডিএস কার্যক্রমে একই সঙ্গে অনলাইনে মৌজা ম্যাপ ও খতিয়ান পাওয়া যাবে। ১৫ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্ট দাগ সংশোধনের নকশাসহ খতিয়ান তৈরি হবে।

চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও রাজশাহী সিটি করপোরেশন, ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলা (পৌরসভা) এবং মানিকগঞ্জ পৌরসভার মোট ৬৩৪টি মৌজায় ৯৩৩ বর্গ কিলো মিটার (২ লাখ ৩৮ হাজার একর) এলাকায় ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সিস্টেম স্থাপন (ইডিএলএমএস)’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ের বিডিএস রোল আউট কার্যক্রম পরিচালনা করা হবে।

দৈনিক দেশতথ্য//এস//

Tags: অবৈধভাবে জমি দখলের দিন ফুরিয়ে আসছে: ভূমিমন্ত্রী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জৈন্তাপুরে ট্রাকসহ ১২০ বস্তা চিনি জব্ধ

Next Post

মির্জাপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

Related Posts

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?
প্রধান খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
মির্জাপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মির্জাপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist