অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগষ্ট) সকালে উপজেলার অষ্টগ্রাম বড় বাজার, বউ বাজার, জিরো পয়েন্ট, কাস্তুল বাজার ও হোসাইনী বাজারে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।
দীর্ঘদিন এসব হাট-বাজার পরিষ্কার পরিচ্ছন্ন না করায় ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছিল। সকাল থেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী এ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগান।
শিক্ষার্থীরা জানান, ‘শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নয়, পর্যায়ক্রমে আমরা জনগণকে সাথে নিয়ে উপজেলার বাজার মনিটরিংসহ সব সড়ক সংস্কারের কাজ করবো।’
প্রিন্ট করুন










Discussion about this post